300X70
সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ : শারমীন এস মুরশিদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৫, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি শিশুরই জন্মগত অধিকার রয়েছে সুস্থ, নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার। শিশুদের মাঝেই লুকিয়ে থাকে আগামীর সম্ভাবনা, আগামীর নেতৃত্ব। আমাদের সমাজে কিছু শিশু বিশেষ প্রতিভা ও সক্ষমতা নিয়ে জন্মায়, আবার কিছু শিশু জন্মায় বিশেষ চাহিদা নিয়ে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কোনোভাবেই সমাজের বাইরে নয়। তারা এই সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সকল স্বাভাবিক শিশুর মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও সমান অধিকার রয়েছে শিক্ষা, সেবা ও সুযোগ-সুবিধা লাভের। তাদের জন্য উপযোগী পরিবেশ, সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

          তিনি আজ ঢাকায় খিলক্ষেতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল ‘আশার আলো’- এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, আশার আলো শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আশা, মানবতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, আমি বিশ্বাস করি, এই বিদ্যালয়টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলে অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে।

          অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বক্তৃতা করেন।

          উপদেষ্টা বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ঢাকা ও ৬টি বিভাগীয় শহরে মোট ১১টি স্কুল চালু করা হয়েছে। উক্ত স্কুলগুলোতে অটিজম ও অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার সমস্যাগ্রস্ত শিশুদের অক্ষর জ্ঞান, সংখ্যা, সংগীত, খেলাধুলা, সাধারণ জ্ঞান, যোগাযোগ, সামাজিকতা, আচরণ পরিবর্তন এবং পুনর্বাসন ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এনজিও বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয় পরিচালিত হচ্ছে।

          শারমীন এস মুরশিদ আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আশার আলো ঢাকায় বিশেষায়িত শিক্ষা, অটিজম সাপোর্ট প্রোগ্রাম, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, অভিভাবক কাউন্সেলিং এবং শিশুদের স্বনির্ভরতা উন্নয়নের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সকল কার্যক্রম সশস্ত্রবাহিনীসহ সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। স্কুলটি পূর্বাচল সংলগ্ন খিলক্ষেত এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্পন্ন বিশেষায়িত স্কুলের চাহিদা পূরণ করবে।

          পরে উপদেষ্টা ‘আশার আলো’ স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বসুন্ধরা এলপি গ্যাসের চট্টগ্রামের আঞ্চলিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

স্বাভাবিক জলপ্রবাহে একতরফাভাবে বাঁধা দেওয়ায় প্লাবিত হচ্ছে শ্যামপুর শিল্পাঞ্চল : মেয়র শেখ তাপস

আইফোন কেনার জন্য আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

কোভিড-১৯ টেস্টিং সচেতনতায় প্রাভা হেলথ

নাঙ্গলকোটে বন্ধুর হাতে খুন হলো অটোরিক্সা চালক, হত্যাকারীকে পুলিশে সোপর্দ্দ

বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

আসন্ন গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি

টেক্সাসে লরি থেকে ৪৬ লাশ উদ্ধার