300X70
শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্ব পানি সপ্তাহে পানি পুনঃসংস্থান ও ওয়াশ সেবায় বিশেষ গুরুত্ব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৬, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়াটারএইডের প্রকল্প ডিজাইন এবং এ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সবার সামনে উপস্থাপন


অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সুবিধা এবং পানি পুনঃসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিআরপি’তে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) একটি বহুমুখী ও তথ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছরের পরিপাদ্য ‘সিডস অব চেঞ্জ: ইনোভেটিভ সল্যুশনস ফর আ ওয়াটার-ওয়াইজ ওয়ার্ল্ড’ নিয়ে এবারের বিশ্ব পানি সপ্তাহ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় সম্পন্ন ‘প্রোমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস’ শীর্ষক প্রকল্পের ডিজাইন ও এ সংক্রান্ত তথ্য-উপাত্তভিত্তিক অভিজ্ঞতা সবার সামনে উপস্থাপন করে ওয়াটারএইড বাংলাদেশ।

প্রকল্পের অংশ হিসেবে সিআরপি ক্যাম্পাসে জলবায়ু সহিষ্ণু বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি প্রয়োগের পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনঃসংস্থান ও টেকসইভাবে পানি ব্যবহারের সুযোগ বাস্তবায়নে কাজ করছে ওয়াটারএইড বাংলাদেশ। এই উদ্যোগের মাধ্যমে ৩০ হাজারের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।

অনুষ্ঠান চলাকালে এ প্রকল্পের মাধ্যমে কীভাবে উদ্ভাবনী ওয়াটার সল্যুশন প্রয়োগ করা হয় তা জানার সুযোগ পান অংশগ্রহণকারীরা। এর মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সবাই এই প্রকল্পের গুরুত্ব সম্পর্কেও ধারণা পান।

অনুষ্ঠানে সিআরপি’র শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পানির সঙ্কট মোকাবিলায় তাদের অভিজ্ঞতা, গবেষণালব্ধ ফলাফল ও উদ্ভাবনী কৌশল তুলে ধরেন। সেখানে পানি ও স্যানিটেশন সংশ্লিষ্ট প্রতিবন্ধকতা মোকাবিলার লক্ষ্যে আধুনিক ডিজাইন ও প্রোটোটাইপগুলো প্রদর্শন করা হয়, যা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তির সক্ষমতা সম্পর্কে ধারণা প্রদান করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন এবং ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরপির চিফ অব অ্যাডমিনিস্ট্রেশন শাহ মো. আতাউর রহমান, ওয়াটারএইড বাংলাদেশের সিনিয়র অফিসার কমিউনিকেশন অরিত্র অঙ্কন মিত্র, অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট সিনিয়র অফিসার রুবাইয়াত হামিদ, প্রোগ্রাম অফিসার সাইফুল করিম ও ওয়াটারএইড বাংলাদেশের অন্যান্য প্রকৌশলীরা।

এ বিষয়ে ড. মোহাম্মদ সোহরাব হোসেন পরিবেশগত টেকসই এর প্রতি সিআরপি’র অঙ্গীকারের প্রসংগ তুলে ধরেন এবং একটি নতুন প্রচেষ্টা হিসাবে রেইন ওয়াটার হার্ভেস্টিং (RWH) এর উদ্ভাবনী প্রকৃতির প্রশংসা করেন। তিনি কোকা-কোলা ফাউন্ডেশন এবং ওয়াটারএইড বাংলাদেশকে তাদের সহযোগিতা এবং এই উদ্যোগে অংশীদার হিসেবে সিআরপি নির্বাচন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা আশাবাদী যে এই ধরনের উদ্যোগ পানি সংরক্ষণে সাহায্য করবে, যা একটি মূল্যবান সম্পদ এবং এইভাবে পানির পুনঃব্যবহার পরিবেশগত মূল্যও যোগ করবে”।

ওয়াটারএইড বাংলাদেশের পার্থ হেফাজ সেখ বিশ্ব পানি সপ্তাহের এই বছরের থিমের উপর আলোকপাত করেন এবং, কীভাবে এই সহযোগিতামূলক প্রয়াসটি এই বছরের থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে তা ব্যাখ্যা করেন।

তিনি সিআরপি’র সার্বিক সহযোগিতা ও উৎসাহের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন “আমরা আশাবাদী যে CRP-কে একটি জ্ঞানভিত্তিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে যা পানি কীভাবে সবচেয়ে দক্ষতার সাথে ব্যবহার করা যায় সে ব্যাপারে একটি জ্ঞানভান্ডার হিসেবে কাজ করবে”।

কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া মেডসবিয়ের্গ বলেন, “নিরাপদ পানীয় ব্যবহারের জন্য টেকসই সুযোগ তৈরিকে কৌশলগত অগ্রাধিকার দিয়ে বিবেচনা করে কোকা-কোলা ফাউন্ডেশন। বাংলাদেশে পানির প্রাপ্যতা উন্নত করতে অংশীজনদের কাজকে সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানে সবাই বৃষ্টির পানি পুনরায় ব্যবহারের মাধ্যমে পানি পুনঃসংস্থান ছড়িয়ে দিতে প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে ভবিষ্যতে টেকসই ও নিরাপদ পানীয় জল নিশ্চিতে অবদান রাখার ক্ষেত্রে নতুন ধারণা, উপলব্ধি ও সমাধানের উপায় সম্পর্কে জানার সুযোগ পান অংশগ্রহণকারীরা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড

যুব ও ক্রীড়ার উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ-চীন

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে স্মার্ট দেশ গঠন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই : আবুল হাসানাত আবদুল্লাহ্

টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারী আটক

নদী দূষনরোধে সবার সচেতনতাই হতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

সুপারিশপ্রাপ্ত পিটিআই ইন্সট্রাক্টর : বেকারদের জীবন কোন দিকে?

বাংলাদেশে শুভেচ্ছা সফরে ভারতীয় কোস্ট গার্ডের দুই জাহাজ

রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পঞ্চগড়ের পরিবহন শ্রমিকরা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার