300X70
রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্ব প্রবীণ দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

প্রবীণরা যেন অবহেলার শিকার না হন, হাসপাতাল থেকে শুরু করে
সর্বত্র অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করতে হবে: বিএসএমএমইউ’র উপাচার্য


নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” (Fulfilling the Promises of the Universal Declaration for Human Rights for older Persons: Across Generations) সামনে রেখে নানা আয়োজনে বিশ্ব প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় (১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের কর্মসূচি যৌথভাবে পালন করে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি ও ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

ধানমন্ডি ৩২ সড়কের পূর্বপাশে সমবেত হয়ে শোভাযাত্রা (র‌্যালী) শুরু এবং ড্যাফোডিল প্লাজা, সোবহান বাগেক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে চক্ষু, মেমোরি ডিমেনশিয়া ও ব্লাড সুগার টেস্ট এবং ব্লাড প্রেসার, পালস ও অক্সিজেনের মাত্রা পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রবীণদের অধিকারের ব্যাপারে সবাইকে সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাসপাতাল থেকে শুরু করে সর্বত্র অগ্রাধিকার ভিত্তিতে প্রবীণদের সেবা নিশ্চিত করতে হবে। ঘরে-বাইরে কোথাও যেন তারা হয়রানি ও অবহেলার শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, প্রবীণরা যেনো নিগৃহীত না হন, প্রত্যেক ছেলে-মেয়েরই তাঁর বাবা-মায়ের পরিচর্যা করা অপরিহার্য কর্তব্য। এ ব্যাপারে কোর্টের একটি নির্দেশনা আছে যে, বাবা-মাকে আলাদা করা যাবে না। সেই আইনটা যেন অবশ্যই অনুসরণ করা হয়।

উপাচার্য বলেন, হাসপাতালসহ সর্বত্র সেবা গ্রহণের বেলায় প্রবীণদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারা যেন নিশ্চিতভাবেই সুবিধা পান। বাসে-ট্রেনে যেখানেই হোক, প্রবীণদেরকে বসতে দিতে হবে। দেখামাত্র তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ কারও কাছেই যেন প্রবীণরা সামান্যতম হয়রানির শিকার না হন, এ ব্যাপারে আমাদেরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে মামলা-মোকদ্দমা, জেরাসহ প্রয়োজনীয় কথা-বার্তা তাদের বাসায় গিয়ে করতে হবে। এজন্য প্রয়োজনে আইন করা যেতে পারে। শিশু ও মহিলাদের জন্য যেমন বাজেটে বরাদ্দ আছে, প্রবীণদের জন্যও তেমনটা থাকা প্রয়োজন।

মাননীয় উপাচার্য প্রবীণদের সুস্থ থাকতে সুশৃঙ্খল জীবন-যাপনের পাশাপাশি সুষম খাবার গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো, হার্টের জন্যও ঝুঁকির না। আগে বলা হতো, তেল খাওয়া যাবে না।

তবে মাছের তেল কিন্তু হার্টের জন্য উপকারী। এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। এ সময় মনের স্বাস্থ্যের সুস্থতার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মনটা ভালো রাখবেন। হাসলেই তো মনটা ভালো থাকে। সুতরাং সবাই হাসুন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব রাশেদ সোহরাওয়ার্দী, অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জি: মোঃ ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (সাজিক্যাল অনকোলজি) ডা. মোঃ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

খালের পানি ভাগাভাগি নিয়ে শালিস, দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রেমের টানে রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী আলিশা

Rekomendasi Restoran di Kota Subulussalam untuk Pengalaman Makan Santai

Rekomendasi Restoran di Kota Subulussalam untuk Pengalaman Makan Santai

দ্রুত বিনিয়োগের সব সেবা যুক্ত হচ্ছে বিডা ওয়ান স্টপ সার্ভিসে 

প্রধানমন্ত্রীকে উপহার দিতে নিজ হাতে চেয়ার বানানো সেই বিল্লাল মারা গেছে

নাইজেরিয়ায় মসজিদে গুলি করে ইমামসহ ১২ মুসল্লি হত্যা

বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের স্বাধীনতা সংগ্রাম : জিএম কাদের

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

রাবিতে ভর্তি জালিয়াতি, শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা