300X70
শনিবার , ৪ ডিসেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে হলেও ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে : মেয়র আতিকুল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৪, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে হলেও বাংলাদেশের রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

আজ শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী “বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব” এর চতুর্থ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বের ফসল হিসেবেই বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকা সম্বলিত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও দেশের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিংশ শতাব্দির গোড়ার দিকে ব্রিটিশ-ভারতে ইংরেজ শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই প্রচলিত ক্রুটিপূর্ণ সামাজিক প্রথার বিরুদ্ধে তুমুল বিদ্রোহ ঘোষণা করে নিজের অবস্থান জানান দেন প্রেম ও দ্রোহের কবি, চির তারুণ্যের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ সকল কবি-সাহিত্যিককে যথাযথ মূল্যায়ন করেছেন। ১৯৭২ সালের ২৪শে মে বঙ্গবন্ধুই কাজী নজরুল ইসলামকে সপরিবারে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন।

মোঃ আতিকুল ইসলাম বলেন, মানবতার কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” তাই নারী-পুরুষ সবাই মিলে সুস্থ্য সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে সফল করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার ৭১ লাখ ৬৭ হাজার টাকার আনুদানের চেক গ্ৰহণ

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

বার্জারের সাথে নুসরাত ফারিয়া

নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে

অর্থনৈতিক উন্নয়নে ভূমি মন্ত্রণালয় অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে

বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই

লালবাগ বিভাগের ডিসির নতুন কার্যালয়ের উদ্বোধন

রাজশাহী ও নাটোরে উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক

ভুট্টায় ভালো ফলন, গম চাষে আগ্রহ হারাচ্ছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা

ডিজিটাল লেন্ডিংয়ে অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড জিতে নিল ব্র্যাক ব্যাংক