300X70
শুক্রবার , ২৮ মে ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৮, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ

মাঠে-মাঠে প্রতিবেদক: আরও একবার মুশফিকের ব্যাট থেকে বড় ইনিংস বেরিয়ে এলে ঘুরে দাঁড়ানো সম্ভব, এমন আশায়ই ছিলেন ভক্ত-সমর্থকরা। কিন্তু এক মুশফিকের ওপর ভরসা করে আর কত! সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তৃতীয় ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতো লঙ্কানরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতার জেরে পারলো না বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে স্বাগতিকরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

এদিকে, সনাৎ জয়সুরিয়া একদিন আগেই বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ জিতে যেন দেশের মান রক্ষা করে শ্রীলংকা। তার কথা রেখেছে লংকানরা। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৯৭ রানে হারিয়েছে তারা।

শ্রীলংকার দেয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছে ১৮৯ রানে। আগেই দুই ম্যাচ জয়ের ফলে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও নাঈম শেখ। আগের দুই ওয়ানডেতে লিটন দাস ভালো না করায় এ ম্যাচে একাদশে ঢোকেন নাঈম। তবে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন এ ওপেনার। করেন মাত্র ১ রান।

ব্যাট হাতে রানখরায় ভুগতে থাকা সাকিব এ ম্যাচেও ব্যর্থ হয়েছেন। চামিরার বলে শর্ট লেগে ক্যাচ তুলে দেয়ার আগে তার ব্যাট থেকে আসে চার রান। ফলে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

এমতাবস্থায় তামিমের সঙ্গে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। ধীর গতিতে রানের চাকা সচল রাখার চেষ্টা করতে থাকেন দুজন। এরই মাঝে দশম ওভারে বিতর্কিতভাবে আউট হন তামিম।

চামিরার করা স্লোয়ার ডেলিভারি তামিমের ব্যাটে লেগে আউটসাইড এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে জমা হয়। আউটের আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন তামিম। এ সময় রিপ্লেতে দেখা যায় তার ব্যাট একই সময়ে মাটিতে লাগার পাশাপাশি বলেও স্পর্শ করেছে।

তবে বল আসলেই তামিমের ব্যাটে লেগেছে কি না সেটা স্নিকো থেকেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এমতাবস্থায় অন ফিল্ড আম্পায়ারের কল অনুযায়ী বাংলাদেশের অধিনায়ককে আউট দেয়া হয়। এমন সিদ্ধান্ত যেন মানতেই পারছিলেন না ১৭ রান করা তামিম। অনেকটা রাগ দেখিয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন এ ওপেনার।

শুরুতেই তিন উইকেট পড়ার পর মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন মুশফিক। রান বাড়ানোর চেষ্টায় উড়িয়ে মারতে গিয়ে অভিষিক্ত রমেশ মেন্ডিসের প্রথম শিকারে পরিণত হন তিনি। সাজঘরে ফেরার আগে ২৮ রান করেন মিস্টার ডিপেন্ডেবল।

একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এরপরই ৫১ রান করে আউট হন তিনি। এরপর আফিফ হোসেন ১৬ রান করলেও খাতা খুলতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ একাই যুদ্ধ করে যান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করে শেষে ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। লংকানদের হয়ে দুশমন্থ চামিরা একাই ৫ উইকেট শিকার করেন।

এর আগে কুশল পেরেরার সেঞ্চুরি ও ধনঞ্জয় ডি সিলভার হাফ সেঞ্চুরিতে ছয় উইকেট হারিয়ে ২৮৬ রান করে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ শিকার করেন চার উইকেট।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দৈনিক মজুরি বাড়ানোর পর কাজে ফিরেছেন চা শ্রমিকরা

সুপ্রিম কোর্টে নতুন তিন বিচারপতি নিয়োগ

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে প্রস্তাবিত প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের আহবান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ সমাপ্ত

এবার স্বাদ পাল্টাতে এঁচোড় চিংড়ি

বিটুমিন উৎপাদনে ২৬% কর অন্যায়-অযৌক্তিক-অন্যায্য

জনগণের কাছে যেতে হলে বিএনপিকে অপরাজনীতির জন্য ক্ষমা চাইতে হবে : তথ্যমন্ত্রী

সারের দাম বৃদ্ধির ফলে উৎপাদনে প্রভাব পড়বে না : কৃষিমন্ত্রী

আন্দোলনের দিবাস্বপ্ন দেখছেন ফখরুল : ওবায়দুল কাদের