300X70
শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ইউনিভার্সিটির ৫৭ জন শিক্ষক পেলেন ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৫’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৫, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : উচ্চমানের গবেষণার স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো কোয়ালিটি জার্নাল পাবলিকেশন অ্যাওয়ার্ড প্রদান করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। গতকাল, ২৪ এপ্রিল ২০২৫, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ৫৭
জন শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত এসব শিক্ষক ১৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর মধ্যে ৭৪টি প্রবন্ধ স্কোপাস এর কিউ ওয়ান জার্নালের শীর্ষ ১০ শতাংশ এবং বাকি ৭১টি শীর্ষ ১৫ শতাংশের মধ্যে থাকা জার্নালে প্রকাশিত হয়েছে।
স্কোপাস একটি আন্তর্জাতিক মানের গবেষণা ডেটাবেস, যেখানে স্বীকৃত ও রিভিউকৃত জার্নাল, সম্মেলনের গবেষণাপত্র ও পেটেন্টের তথ্য সংরক্ষিত থাকে। গবেষণায় ফলপ্রসু অবদান রাখার কারণে কিউ ওয়ান জার্নালসমূহ বিশ্বব্যাপী সমাদৃত।
পুরস্কারপ্রাপ্ত গবেষণাগুলোর বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও বহুমাত্রিক-যেমন ব্যবসার সহজীকরণ, মানসিক স্বাস্থ্য ও নতুন রোগ, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, ভাষার বিবর্তন এবং তথ্যপ্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের ব্যবহার।
ব্র্যাক ইউনিভার্সিটি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে। এই
গবেষণাগুলো জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দারুণ প্রশংসিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
পোশাক খাত নিয়ে পরিচালিত গবেষণাসমূহ বৈশ্বিক বাণিজ্যে ফলপ্রসু ভূমিকা রাখছে।
ভ্যাকসিন সংরক্ষণের পদ্ধতি গবেষণা খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
রোহিঙ্গা জনগোষ্ঠী ও অভিবাসন নিয়ে গবেষণা তরুণদের যুক্ত করছে বৈশ্বিক আলোচনায়। আর শহরের উঁচু সড়ক যেমন ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে গবেষণা নগর পরিকল্পনায় নতুন নতুন সমাধান দিচ্ছে।

এই গবেষণাগুলো ব্র্যাক ইউনিভার্সিটির কৌশলগত স্তম্ভ “রিসার্চ ফর ইমপ্যাক্ট”-এর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। যার লক্ষ্য হলো গ্লোবাল সাউথ থেকে নেতৃত্ব দিয়ে গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কার্যকর সমাধান বের করা।
“ব্র্যাক ইউনিভার্সিটির বিশেষত্ব হলো-আমাদের শিক্ষা ও গবেষণার ভিত্তি গড়ে উঠেছে মানব উন্নয়নের উপর”-বলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।
“বাংলাদেশ সরকার ব্র্যাক ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকে। গবেষণামুখী উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ব্র্যাক ইউনিভার্সিটি অক্লান্ত কাজ করে যাচ্ছে”- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিডিডিআরবি-র জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছিল ২ লাশ

গোবিন্দগঞ্জের শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন

তুরাগে অপহরণ মামলার আসামী গ্রেফতার, ভিকটিম উদ্বার

অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার সময়োচিত সংস্কারের প্রশংসায় ব্লুমবার্গ

সোনাতলা পিটিআই বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

যে পদ্ধতি অনুসরণে মিলবে নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড

গাজীপুরে ইয়াবা ও গাজাসহ শীর্ষ ২ মাদক কারবারি গ্রেফতার

একসঙ্গে ৩০ চিকিৎসককে বিএসএমএমইউ পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভূক্তির নিবন্ধন পত্র প্রদান

শেখ হাসিনাই সোনার বাংলার প্রতিচ্ছবি

বেপজা ইজেডে শ্রীলংকা-বাংলাদেশ যৌথ মালিকানাধীন কোম্পানির ১ কোটি ১৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ