300X70
শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি এবং বিকাশের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের তরুণদের প্রশিক্ষণ সুবিধার জন্য ডিজিটাল চ্যানেলে উপবৃত্তি প্রদান সহজতর করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি এবং বিকাশ লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১১ সেপ্টেম্বর এলজিইডি কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং প্রভাতী৩-এলজিইডির প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান।
এই চুক্তির অধীনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) অর্থায়নে প্রভাতী৩ (পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ইনফ্রাস্ট্রাকচার, দক্ষতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিতে কাজ করে যারা) প্রকল্পের সুবিধাভোগীরা এখন থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণের উপবৃত্তি পাবেন, যেখানে ব্র্যাক ব্যাংক প্রাপকদের অর্থের যথাযথ নিরাপত্তা প্রদানের মাধ্যমে সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে।
এই প্রকল্পের ‘স্কিল ডেভেলপমেন্ট অব ইয়ুথ ফর এমপ্লয়মেন্ট’ উদ্যোগের মাধ্যমে তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের ছয়টি জেলার ২৫টি উপজেলার সুবিধাবঞ্চিত যুবকদের ভোকেশনাল প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর ব্র্যাক ব্যাংক এবং বিকাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ ডিজিটাল উপায়ে প্রদান করা হবে। এর ফলে অর্থ বিতরণ প্রক্রিয়ায় কার্যকারিতা এবং স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে গ্রামীণ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে।
এই চুক্তিটি দেশের হাজার হাজার সুবিধাভোগীদের কল্যাণ এবং শিক্ষা সহায়তায় সুযোগ প্রদানের মাধ্যমে তাঁদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে তাঁরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকেই ব্রাঞ্চ ভিজিট কিংবা কাগজপত্রের ঝামেলা ছাড়াই উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবে।
ব্র্যাক ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির মূল্যবোধকে প্রতিফলিত করার মাধ্যমে এই উদ্যোগের লক্ষ্য হলো সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ক্ষমতায়িত করা।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে যেতে বাংলাদেশ সরকার এবং বিকাশের সাথে চুক্তি করতে পেরে সত্যিই অনেক গর্বিত বোধ করছি। এই উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন এবং সরকারের গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “ব্র্যাক ব্যাংক ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। তাঁদের আর্থিক প্রয়োজন মেটাতে বিশেষায়িত প্রোডাক্ট এবং সার্ভিসের উন্নয়ন করে থাকি আমরা। আর্থিক সেবাগুলোতে তাঁদের অ্যাক্সেস নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি থেকে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ – গোপাল কৃষ্ণ দেবনাথ এবং শেখ মুজাক্কা জাহের।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.)। বিকাশ লিমিটেডের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নমেন্ট ডিজবার্সমেন্টের ভাইস প্রেসিডেন্ট আশিক ইকবাল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিটির পর জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে জাপা : মুজিবুল হক চুন্নু

বন্যা কবলিত এলাকায় উদ্ধারে ফায়ার সার্ভিসের মনিটরিং সেল চালু

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

সরকারি পৃষ্ঠপোষকতায় পরিশোধিত পাম ওয়েল সরবরাহের অনুরোধ বাংলাদেশের

গ্রাহকদের আধুনিক নেটওয়ার্ক দিতে গ্রামীণফোনের পার্টনার গ্লোবাল প্রতিষ্ঠান উইপ্র

শোকাবহ বেদনাবিধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা

অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ নিহত বেড়ে ২১

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক

জেলেনস্কির সতর্কতার পর কিয়েভে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল