300X70
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪র্থ ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এ মন্তব্য করেন।

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “খেলাধুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।”

খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বলেন, “এ বোধ যে মানুষের মধ্যে কাজ করে তারা দেশ ও সমাজকে উন্নত করতে বেশি সক্রিয় থাকে। তাই, খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য। খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তা-ই নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা মেয়র কাপের মাধ্যমে ঢাকার সন্তানেরা বাংলাদেশের ক্রীড়া জগতকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “ঢাকা মেয়র কাপের মাধ্যমে ঢাকার সন্তানেরা জাতীয় পর্যায়ে আজ ঢাকার ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। এই আয়োজনে যারা অংশ নিচ্ছেন তাদের সকলের জন্য আমার শুভকামনা রইলো। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ঢাকা মেয়র কাপের মাধ্যমে ঢাকার সন্তানেরা বাংলাদেশের ক্রীড়া জগতকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে বলেই আমি প্রত্যাশা করি।”

বিগত ৩টি আসর আয়োজনের সফলতা তুলে ধরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, “বিগত ৩টি আয়োজন হতে উঠে আসা বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে নিজেদের জায়গা করে নিয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডের রমজান হাওলাদার বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে, একই ওয়ার্ডের আকাশ যুব এশিয়া কাপের বাংলাদেশ দলে অংশ নেয়। এছাড়াও ১২ নম্বর ওয়ার্ডের আগুন যাত্রাবাড়ীর ঝটিকা সংসদের প্রথম বিভাগে খেলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলেও ডাক পেয়েছে। অন্যদিকে মেয়র কাপের ক্রিকেট খেলায় অংশ নিয়ে নিজেকে বিকশিত করেছেন ৪ নম্বর কাজী অনিক। তিনি বর্তমানে ফরচুন বরিশালের হয়ে বিপিএল-এ নিয়মিতভাবে খেলছেন। এছাড়াও একই ওয়ার্ডের ইকবাল পারভেজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন। এভাবে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক খেলোয়াড় বর্তমানে বিভিন্ন ক্লাব ও বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলছেন, যা, এই প্রতিযোগিতার অন্যতম সাফল্য।”

ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ প্রতিষ্ঠায় গৃহিত কার্যক্রম সম্পর্কে অবগত করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমি নির্বাচন ইশতেহারে বলেছিলাম, আমরা ক্রীড়াকে জাগ্রত করব। আমাদের সন্তানদেরকে আমরা ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ উপহার দিবো। আমরা ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষীবাজার খেলার মাঠ, ২৭ নম্বর ওয়ার্ডের বকশিবাজার খেলার মাঠ, ৪৬ নম্বর ওয়ার্ডে আলমগঞ্জ খেলার মাঠ, ৫০ নম্বর ওয়ার্ডে চন্দনকোঠা খেলার মাঠ, ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলি খেলার মাঠ, ৪০ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন খেলার মাঠ উন্মুক্ত করেছি। আমাদের সবচেয়ে বড় দুটি খেলার মাঠ — ৪৯ নম্বর ওয়ার্ডে গোলাপবাগ খেলার মাঠ আর ৪৫ নম্বর ওয়ার্ডে ধুপখোলা আন্তর্জাতিক খেলার মাঠ ইতোমধ্যে আমরা ঢাকাবাসীকে উপহার দিতে পেরেছি। এছাড়াও দুই নম্বর ওয়ার্ডে গোড়ান খেলার মাঠ, ৪ নম্বর ওয়ার্ডে বাসাবো খেলার মাঠ, ১৩ নম্বর ওয়ার্ডে মুক্তাঙ্গন খেলার মাঠ, ৬৬ নম্বর ওয়ার্ডে ডগাইর খেলার মাঠ, ৭০ নম্বর ওয়ার্ডে মেন্দিপুর খেলার মাঠ প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আরও ১০টি খেলার মাঠ প্রতিষ্ঠায় আমরা জমি সনাক্ত করেছি।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১৯ ও ৭৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ফুটবলের উদ্বোধনী ম্যাচ শুরু হয় এবং এখনো চলছে। এখন পর্যন্ত ১৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়াজেদ শেখ ১টি গোল প্রতিপক্ষের জালে জড়াতে সক্ষম হয়েছে। (খেলার চূড়ান্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে)

ঢাদসিক’র ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্যদের মধ্যে ঢাকা-১০ আসনের ফেরদৌস আহমেদ, ঢাকা-৪ আসনের আওলাদ হোসেন ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকীয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, ঢাদসিক আয়োজিত ৪র্থ ঢাকা মেয়র কাপে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিটি ক্যাটাগরিতে ৬৪টি করে দল অংশ নিচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি গোলাপবাগ মাঠে ২৫ ও ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ৩১ ও ৬০ নম্বর ওয়ার্ডের মধ্যে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো প্রতিযোগিতা হবে নক-আউট পদ্ধতিতে।

ফুটবল ও ক্রিকেটে বিজয়ী প্রতিটি দলই ৭ লাখ টাকা করে এবং রানার-আপ দল ৫ লাখ টাকা করে অর্থ পুরষ্কার হিসেবে পাবে। আর ব্যাডমিন্টনে বিজয়ী দল ৩ লাখ এবং রানার-আপ দল লাখ ২ টাকা অর্থ পুরষ্কার হিসেবে পাবে।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মধুমতি ব্যাংক এবং ওরিয়ন গ্রুপ, এমজিআই ও লাবিব গ্রুপ পৃষ্ঠপোষক এবারের আয়োজনে সহযোগিতা করছে।

এবারের আয়োজনে গোলাপবাগ মাঠ, বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ, সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠে ক্রিকেটের সকল ম্যাচ এবং শেখ জামাল স্পোর্টস একাডেমী, আউটার স্টেডিয়াম, মতিঝিল টিএন্ডটি কলোনি খেলার মাঠ ও ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠে ফুটবলের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ব্যাডমিন্টনের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়াও বকশি বাজার কেন্দ্রীয় খেলার মাঠ, ফজলে রাব্বি হল খেলার মাঠ, বাংলাদেশ মাঠ, দেলোয়ার হোসেন খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, ওরিয়েন্ট ক্লাব খেলার মাঠ এবং সামসাবাদ খেলার মাঠে অংশগ্রহণকারী দলগুলো ফুটবল ও ক্রিকেটের অনুশীলন করবে।

আগামী ৯ মার্চে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৪র্থ ঢাকা মেয়র কাপের পর্দা নামবে।

আরো উল্লেখ যে, ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ ফুটবল খেলার ওয়ার্ডভিত্তিক দলগুলোতে ৯ নম্বর ওয়ার্ডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুজন ও বাল্লি, ফকিরাপুল ইয়াং ম্যান্স ক্লাবের শাওন, বসুন্ধরা ক্লাবের জুয়েল এবং বিকেএসপির সালমান, ২৪ নম্বর ওয়ার্ডের হয়ে আক্কাস ও রমজান, ২৯ নম্বর ওয়ার্ডের হয়ে রাজন হাওলাদার, ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে ব্রাদার্স ইউনিয়নের সুজন অংশ নেবে।

অন্যদিকে ক্রিকেটে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হয়ে হান্নান সরকার, ২ নম্বর ওয়ার্ডের হয়ে আশরাফুল, ২২ নম্বর ওয়ার্ডের হয়ে ইলিয়াস সানি, ২৭ নম্বর ওয়ার্ডের হয়ে জাভেদ ওমর বেলিম ও ৩৩ নম্বর ওয়ার্ডের হয়ে মেহরাব হোসেন অপি এবারের মেয়র কাপে অংশ নেবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন প্রকল্প দেশে যুগান্তকারী উন্নয়ন ঘটাতে পারে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

রোহিঙ্গাদের স্থানীয় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই : মুখ্যসচিব

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর কেরাণীগঞ্জে গ্রেফতার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হলেন জাতীয় ক্রিকেট দলের একঝাঁক ক্রিকেটার

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে এক তরুণীর লাশ উদ্ধার, একজনকে আটক

চাপ বাড়াতে চায় না বাংলাদেশ

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যোগ্য উত্তরসুরী মানবব্রতী সায়মা ওয়াজেদ পুতুল

টিকার আওতায় আসছে ১২ বছরের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা থাকতে চান ভারতেই