300X70
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মিডিয়েশন বিষয়ক নীতিমালা প্রণয়নের আহ্বান বিচারপতির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে পরিমাণ মামলাজট লেগে আছে বিচার ব্যবস্থার বর্তমান সিস্টেমে আগামী ৩০ বছরেও মামলাজট নিরসন করা সম্ভব নয়। এই জন্য মামলাজট নিরসনে বিকল্প ভাবতে হবে। সেই বিকল্প হতে পারে মিডিয়েশন পদ্ধতি।

শুক্রবার বরগুনা পৌরসভা মিলনায়তনে মিডিয়েশন বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ কর্মশালার এ আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি(বিমস)।

এসময় মিডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তির আইনি কাঠামো ও নীতিমালা তৈরির জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

মিডিয়েশনের প্রচলন এখনও দেশে ব্যাপকভাবে হয়নি উল্লেখ করে বিচারপতি আশরাফুল কামাল বলেন, মিডিয়েশন পদ্ধতি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। আইন বিশাল এক সমুদ্র। মানুষের কল্যাণে আইনের প্রয়োগ করতে হবে। মিডিয়েশনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। একইসঙ্গে মানুষকে উন্নত জীবন প্রদান করতে হবে।

দেশের মামলাজটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখন যদি মামলা নেওয়া বন্ধ করে দেওয়া হয় তারপরও বিচারাধীন মামলাগুলো সব বিচারক মিলে ৩০ বছরে শেষ করা যাবে না। কারণ প্রচলিত ব্যবস্থায় মামলা নিষ্পতি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। অবকাঠামোগত অনেক অসুবিধা থাকা স্বত্ত্বেও বিচারকরা মামলাজট নিরসনের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু প্রচলিত ব্যবস্থার কারণে সম্ভব হচ্ছে না। এজন্য বিকল্প ভাবতে হবে।

মিডিয়েশন বিকল্প হতে পারে উল্লেখ করে এ বিচারপতি বলেন, মিডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে নতুন আইনি কাঠামা, নীতিমালা তৈরি করতে হবে। সংসদে এই দাবি তুলতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে বিচারকরা বিচারের জন্য মামলা খুঁজে পান না। তারা তাদের বিচার ব্যবস্থায় মিডিয়েশন পদ্ধতি প্রয়োগ করেছেন। আমাদের চুপ করে থাকলে চলবে না। সবাইকে কথা বলতে হবে। কারণ বিশ্বে আমাদের দেশকে মামলাবাজের দেশ হিসেবে পরিচিত হতে দিতে পারি না।

বিচারক-আইনজীবী প্রত্যেককে মিডিয়েটরের ভূমিকা পালনের আহবান জানিয়ে আশরাফুল কামাল বলেন, অপ্রয়োজনীয় মামলাগুলো শুরুতে বন্ধ করে দিতে হবে। আমাদের দেশকে নিয়ে আমাদেরই ভাবতে হবে।

বরগুনা জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী। স্বাগত বক্তব্য রাখেন বিমসের বরগুনা জেলা আহ্বায়ক ডক্টর মনিজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, কমিউনিটি মিডিয়েশন সেন্টারের চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু, অ্যাক্রিডিটেড মিডিয়েটর অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু, বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান, বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আলম, বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা জজ শুভ্রা দাশ, বিমসের বাংলাদেশ অ্যাম্বাসেডর অমিও প্রাপন চক্রবর্তী, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শিকদার ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাশ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- অ্যাক্রিডিটেড মিডিয়েটর অ্যাডভোকেট হুমায়ুন কবীর শিকদার, অ্যাডভোকেট মুক্তি রানী কুন্ডু, অ্যাডভোকেট আফসানা বেগম, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ তৌহিদ, তন্ময় রহমান শান্তা, তানজিনা রহমান প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা উত্তরের যানজট নিরসণে কাজ করবে সরকারের ৪ সংস্থা : ডিএনসিসি প্রশাসক

শেখ কামাল দেশের তরুণদের জন্য রোল মডেল: রাষ্ট্রপতি

খাদ্যমন্ত্রী বললেন, চালের বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না

মাতৃত্ব কার্ডে ঘুষ বাণিজ্যে ইউপি সচিবসহ আটক দুই

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা

সমবায় তথা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার

সেমিফাইনালে আর্জেন্টিনা

বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে মুরগী রক্ষার চেষ্টায় খামারী

কাট-ছাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব