300X70
রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ ব্র্যান্ড সিম্ফনি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৩, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: গত বছরের ২৬ অক্টোবর ১৫ হাজার স্মার্টফোনের চালান নিয়ে নেপালে রপ্তানি শুরু করে সিম্ফনি মোবাইল কোম্পানি। বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন রপ্তানিতে দ্বিতীয় স্থানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে সিম্ফনি। ব্র্যান্ডটি নেপালের অ্যাপেক্স গ্রæপের কাছে তাদের স্মার্টফোন রপ্তানি করছে।

সিম্ফনি মোবাইল ব্র্যান্ডের ‘পারেন্ট কোম্পানি’ (মূল কোম্পানি) এডিসন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, “আমরা গত বছরের ২৬ অক্টোবর থেকে ১৫ হাজার স্মার্টফোনের চালান নিয়ে নেপালে রপ্তানি শুরু করেছি এবং এর ধারাবাহিকতায় মোবাইল হ্যান্ডসেটের দ্বিতীয় চালানটি রোববার পাঠানো হবে।”

শনিবার সাভারের আশুলিয়ায় সিম্ফনি মোবাইল কোম্পানির কারখানায় আয়োজিত রপ্তানি উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আমরা ২০২২ সালের মধ্যে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ওমান ও নাইজেরিয়াসহ আরও পাঁচটি দেশে বাজারে আমাদের স্মার্টফোন রপ্তানির পরিকল্পনা করছি।”

এর আগে, ২০২০ সালের মার্চে স্থানীয় প্রযুক্তি সংস্থা ওয়ালটন তাদের গাজীপুরের কারখানা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টফোনের প্রথম চালান রপ্তানি করেছিল, যা দেশের জন্য একটি মাইলফলক স্থাপন করে।

২০১৮ সালে আশুলিয়ায় নিজস্ব কারখানা স্থাপন করে সিম্ফনি মোবাইল। তখন থেকেই তারা স্মার্ট ও ফিচার ফোন তৈরি করতে শুরু করে। আট স্তরের গুণগত মান নিয়ন্ত্রণ সমৃদ্ধ কারখানাটিতে বার্ষিক ১০.২ মিলিয়ন বা এক কোটিরও বেশি ডিভাইস তৈরি করার সক্ষমতা রয়েছে। বর্তমানে ব্র্যান্ডটির উৎপাদিত ৭.২ মিলিয়ন বা ৭২ লাখ ডিভাইসের চাহিদা রয়েছে বাজারে। এরমধ্যে বেশিরভাগ চাহিদাই স্মার্টফোন ও ফিচার ফোনের।

জাকারিয়া শহীদ বলেন, বর্তমানে সিম্ফনির কারখানায় প্রায় দেড় হাজার মানুষ কাজ করছেন। এছাড়া, চলতি বছরের মধ্যেই তাদের দুটি মডেলের ট্যাব তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানের উদ্বোধনের আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ সচিব মুহাম্মদ খলিলুর রহমান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে সঙ্গে নিয়ে সিম্ফনি মোবাইল কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রোডাকশন লাইনের বিভিন্ন পর্যায় পরিদর্শন করেন এবং কারখানার কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, এক সময় ডিপ্লোমা পাস প্রকৌশলীদের কর্মসংস্থানের অভাব থাকলেও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের মাধ্যমে সেই অভাব পূরণ হয়েছে।

“এখন নেপাল আমাদের কাছ থেকে মোবাইল ফোন আমদানি করছে; কিছুদিন পরে হয়তো তারা নিজেদের দেশেই মোবাইল ডিভাইস তৈরি করবে। সেই সময়ে আমাদের প্রকৌশলীরা মোবাইল কারখানা স্থাপনে তাদের সহায়তা করতে সেখানে যাওয়ার সুযোগ পাবেন,” তিনি আরও বলেন।

বিটিআরসি’র চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের ফসল হিসেবেই হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। বর্তমানে, দেশে বছরে ৩৫ মিলিয়ন বা সাড়ে ৩ কোটি স্মার্টফোন ডিভাইসের চাহিদা রয়েছে। এরমধ্যে ২৬.১ মিলিয়ন ডিভাইস উৎপাদিত হচ্ছে স্থানীয় কারখানাগুলোতেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ এবং মহাপরিচালক (স্পেকট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যে ৯ জন পেলেন সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার

নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা: আইন উপদেষ্টা

একাদশ, টেকনিক্যাল ও ডিপ্লোমা ভর্তি আবেদন ফি ও নিবন্ধন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ কোটি ২৪ লাখ সাড়ে ৪ হাজার

বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে নতুন এক অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স : স্বাস্থ্য মন্ত্রী

নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানতে হবে : পরিবেশ উপদেষ্টা

একুশে বইমেলায় সাড়া ফেলেছে ‘তবু ফুল ফুটুক’ এবং ‘ব্যাখ্যাতীত’

পাকিস্তান সিরিজের আগে ক্যারিবীয় দলে ৩ দুঃসংবাদ

দেশের ২৩ স্থানে এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু

টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইনে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু