বাঙলা প্রতিদিন প্রতিবেদক: মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বদলির আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া কাজী মো. রফিক আহমেদকে শাহ আলী থানা থেকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির পরিবহন বিভাগের মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।



















































