300X70
বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মোহাম্মদপুর লাউতলা খালে ডিএনসিসির বৃক্ষরোপণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩১, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

ঢাকা শহরকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে : মেয়র মোঃ আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘গাছ একটি শহরের পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্প কিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হয় অনেক বেশি। ঢাকা শহরকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে।’

বুধবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ডিএনসিসির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, ‘বছিলার রামচন্দ্রপুর-লাউতলা খাল দীর্ঘদিন অবৈধভাবে দখল হয়ে ছিল। লাউতলা খালের উপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল ট্রাক স্ট্যান্ড। এখানে প্রায় ১৩শ ট্রাক রাখা হতো। অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছিল। অবৈধ ট্রাক স্ট্যান্ড ও মার্কেট উচ্ছেদ করে আমরা এই লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। খালে এখন পানির প্রবাহ নিশ্চিত হয়েছে, নৌকা চলাচল করছে।’

শহরের পরিবেশ রক্ষায় নগরবাসীকে সহযোগিতার আহবান জানিয়ে মেয়র বলেন, ‘আজকে যারা ছোট্ট শিশু তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের জন্য বাসযোগ্য শহর নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ্য পরিবেশ সৃষ্টি কর‍তে হবে। লাউতলা খালের পাড়ে বৃক্ষরোপণ করে এখানে নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা এখানে ওয়াকওয়ে নির্মাণ করবো।’

লাউতলা খাল সংলগ্ন উদ্ধারকৃত জায়গায় শীঘ্রই একটি খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে ডিএনসিসি মেয়র কাউন্সিলরদের সঙ্গে নিয়ে গাছ রোপণ করেন।

উল্লেখ্য, এইচএসবিসি ও শক্তি ফাউন্ডেশনের সহযোগিতা ডিএনসিসি লাউতলা খালে দুই হাজার গাছ রোপণ করবে এবং রক্ষণাবেক্ষণ করবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, ওয়ার্ড ১৪’র কাউন্সিলর মোঃ হুমায়ুন রশীদ (জনি), ওয়ার্ড ৩৩’র কাউন্সিলর আসিফ আহমেদ, ওয়ার্ড ৩৪’র কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রোকসানা আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে প্রধান উপদেষ্টার বাণী

দেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সালমান এফ রহমানের বাসায় মার্কিন প্রতিনিধিদলের নৈশভোজ, নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে আলোচনা

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ মাদকব্যবসায়ী আটক

মানুষের জন্য কিছু করতে হলে আদর্শ জীবন গড়তে হবে : পরিবেশমন্ত্রী

চাঁদপুরে এক বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণকারী সেই শিক্ষার্থী আটক

মহেশপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহমানকে বহিষ্কার

দক্ষিণ কেরাণীগঞ্জে ২ ছিনতাইকারী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে ৭ মার্চ পালন উদযানপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা