300X70
সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সাক্ষাৎ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডান লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ, শ্রম অধিকারে যুক্তরাষ্ট্রের ১১ দফা বাস্তবায়ন এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ সংশোধনে শ্রম অধিকার সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের ১১ দফার আলোকে গৃহীত পদক্ষেপ, আন্তর্জাতিক শ্রম সংস্থার রোডম্যাপ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও ইউরোপীয় অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্তির অনেক বিষয়ে আইনি বিধান সন্নিবেশিত করা হয়েছে, যা আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, বাংলাদেশ শিশুশ্রম বন্ধে ILO কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষরকারী দেশ। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও কনভেনশন C155, C187 এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে C190 অনুস্বাক্ষর করা হবে। এ ৩ টি কনভেনশন অনুস্বাক্ষর হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও এর ১০টি ফান্ডামেন্টাল কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হবে।

শ্রম আইন সংশোধনে ট্রেডইউনিয়ন রেজিস্ট্রেশন বিষয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন ইউএস প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য ন্যূনতম আবেদনকারীর সংখ্যা অন্তর্ভুক্ত বিষয়ে শতকরা হারের পরিবর্তে সংখ্যাভিত্তিক ন্যূনতম আবেদনকারীর বিষয়ে সন্নিবেশিত হচ্ছে। এছাড়াও শ্রমিকদের ব্ল্যাক লিস্টিং নিষিদ্ধকরণ ও ব্লাকলিস্টিংকরণে শাস্তির বিধান সংযোজন করা হবে।

উপদেষ্টা শ্রমিক অধিকার রক্ষা, শোভন কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিতকরণে বাংলাদেশের উদ্যোক্তাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতা ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশি পণ্যের জন্য প্রত্যাশিত ন্যায্য মূল্য (ফেয়ার প্রাইজ) নিশ্চিত করার অনুরোধ জানান।

ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শ্রম খাতের অগ্রগতির প্রশংসা করেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।

উভয় পক্ষই শ্রম খাতে পারস্পরিক সম্পর্ক আরো বাড়াতে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, মোঃ হুমায়ুন কবীরসহ অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং শ্রম বিষয়ক অ্যাটাসে লিনা খান উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিটিআরসি’র এনইআইআর ব্যবস্থার অনুরূপ এমডিএমএস চালু করল নেপাল

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও ছাত্রসহ ৭ জন নিহত

গাছায় ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর নিউমার্কেটে “আনসার আল ইসলাম” পলাতক সদস্য গ্রেফতার

আইসিএসবি দেশের ব্যবসা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

করোনা টিকার চতুর্থ ডোজের অনুমোদন দিল ইসরায়েল

বিএনপি ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত : এনামুল হক শামীম

দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিশ্বে আজ রোল মডেল বাংলাদেশ : ড. মাহবুবা নাসরীন

তুরাগে ভাঙারি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৬

বংশালে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের কম্বল বিতরণ