300X70
মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র‌্যাব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৮, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ

সংবাদদাতা, নওগাঁ:  স্থানীয় সরকার রাজশাহী বিভাগ এর পরিচালক যুগ্ম সচিব মো. এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে তুলে এনেছিল র‌্যাব। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাকে র‌্যাব সদস্যরা তুলে নিয়ে যান র‌্যাব-৫ এর ক্যাম্প অফিসে। ওইদিন অসুস্থ অবস্থায় জেসমিনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরের দিন ২৩শে মার্চ জেসমিনের বিরুদ্ধে রাজশাহীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন যুগ্ম সচিব মো. এনামুল হক। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়। পরের দিন র‌্যাব সদস্যদের উপস্থিতিতেই জেসমিনকে দাফন করার কথা জানিয়েছেন তার স্বজনরা। র‌্যাব জানিয়েছে পুরনো অভিযোগের ভিত্তিতে জেসমিনকে আটক করা হয়েছিল। যদিও স্থানীয় থানা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ছাড়া আর কোনো লিখিত অভিযোগের তথ্য জানাতে পারেনি।
ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলার অভিযোগের বরাত দিয়ে সংশ্লিষ্ট তদন্ত সূত্র জানায়, মামলার বাদী স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস এর পরিচালক যুগ্ম সচিব মো. এনামুল হক। র‌্যাব সদস্যদের সঙ্গে নিয়ে যুগ্ম সচিব এনামুল সুলতানা জেসমিনের বিরুদ্ধে রাজপাড়া থানায় গত ২৩শে মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলা নম্বর ১৬। মামলার অভিযোগে বলা হয়, তার ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করা হয়।

এরপর সেসব তথ্য দিয়ে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করার অভিযোগ আনা হয় সুলতানা জেসমিনের বিরুদ্ধে। আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় যুগ্ম সচিবের পরিচয় এবং পদবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়।
এদিকে আসামি সুলতানা জেসমিনের প্রতারণা সম্পর্কে তেমন কিছু জানা নেই পুলিশের। ওই নারীকে র‌্যাব কখন, কীভাবে তুলে নিয়ে গেছে কিছুই জানেন না সংশ্লিষ্ট থানা পুলিশ।
মামলা সম্পর্কে রাজপাড়া থানার উপ-পরিদর্শক শুভাস চন্দ্র বলেন, ইলেক্ট্রনিকস ডিভাইস এর মাধ্যমে যুগ্ম সচিবের পরিচয় ব্যবহার করে বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ করে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশের অভিযোগে মামলা হয়েছে। এক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ (২), ২৫ (২), ২৬ (২), ২৯ (১)/৩৫ ধারায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে স্থানীয় সরকার রাজশাহী বিভাগ এর পরিচালক যুগ্ম সচিব মো. এনামুল হককে একাধিকবার ফোন এবং এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

নিহত জেসমিনের মামা নাজমুল হক মন্টু বলেন, প্রতারণার মামলার বিষয়ে আমরা এখন পর্যন্ত অন্ধকারে। মামলা হলে সাধারণত পুলিশ তদন্ত করে। সেখানে র‌্যাব তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের কাছে ব্যতিক্রম বলে মনে হয়েছে। এখন পর্যন্ত আমরা মামলার কোনো তথ্য বা কপি পাইনি। তিনি বলেন, আমার ভাগনির মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে সন্দেহজনক। এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু হলে আমাদের কিছু বলার ছিল না। কোনো মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি সম্পর্কে পারিবাকিভাবে বসে সিদ্ধান্ত নেবো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদ বলেন, আমাদের এখানে জরুরি বিভাগে তাকে র‌্যাবের সদস্যরা নিয়ে আসেন। এ সময় তার মাথার ডান পাশে কানের উপরে হালকা একটি আঘাতের চিহ্ন ছিল। এ সময় তিনি অজ্ঞান ছিলেন। এবং রোগীর অবস্থা খারাপ ছিল। আমরা তাকে নিউরো সার্জারিতে পাঠাই। সেখানে একটি সিটি স্ক্যানে মস্তিষ্কের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ ধরা পড়ে। যেটা আঘাতজনিত কারণ এবং স্ট্রোক করলে হয়। এরপর তাকে আইসিইউতে পাঠানোর পর ভেন্টিলেশনে থাকা অবস্থায় ২৪শে মার্চ মারা যান। র‌্যাব সদস্যরা রোগীর বিষয়ে জানায়, র‌্যাব যখন জিজ্ঞাসাবাদ করে তখন সুলতানা জেসমিন একপর্যায়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এটা তাদের বক্তব্য।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব বলেন, র‌্যাব হেফাজতে তার মৃত্যু হয়নি। প্রতারণার অভিযোগে জেসমিনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাই। তাকে ডাকার পরে অসুস্থ হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে রাজশাহী হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তিনি স্ট্রোক করে মারা যান। আমরা তাকে ক্যাম্পে আনিনি। জেসমিনকে প্রকাশ্যে র‌্যাবের সদস্যরা টেনেহিঁচড়ে নিয়ে এসেছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ সত্য নয়।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় চক্ষু বিজ্ঞানে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু

অবিলম্বে মার্চ মাসের বেতন ও মে’র প্রথম সপ্তাহে উৎসব ভাতা প্রদানের দাবি ডিইউজের

ইন্দোনেশিয়ার রফতানি নিষেধাজ্ঞায় অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ছে

বিহারে আদালতে ঢুকে বিচারককে প্রহার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ

এডিস মশা, ডেঙ্গু: ডিএনসিসিতে মোবাইল কোর্টে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়

নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা : পররাষ্ট্রমন্ত্রী

কাতারের দোহায় দূতাবাস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এনইসি মানি ট্রান্সফার ইউকে’র মধ্যে চুক্তি