300X70
শনিবার , ১৮ ডিসেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যুবরাজ সালমানই এখন অঘোষিত বাদশাহ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৮, ২০২১ ১০:২৮ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুুল আজিজের শারীরিক অসুস্থতার পর দেশ চালানোর গুরুদায়িত্ব পালন করছেন তাঁর পুত্র যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বাবার অসুস্থতায় তিনিই হয়ে উঠেছেন সৌদি আরবের ‘অঘোষিত বাদশাহ’। সূত্র : রয়টার্স। খবরে বলা হয়, কয়েক মাস ধরে সৌদি আরবে সব প্রেসিডেনশিয়াল বৈঠক, রাষ্ট্রীয় অতিথিদের স্বাগত জানানোর মতো কাজগুলো করছেন যুবরাজ সালমান। এর মধ্যে সৌদি বাদশাহকে প্রকাশ্যে দেখা গেছে কালেভদ্রেই।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে সৌদি সিংহাসনের উল্টরাধিকারী ঘোষণার পর থেকেই দেশটির ডি ফ্যাক্টো নেতা বিবেচনা করা হয় ৩৬ বছর বয়সী যুবরাজকে। তবে কিছুদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ আর উপসাগর সহযোগী সংস্থার (জিসিসি) সম্মেলনে নেতৃত্ব দেওয়ার আগে তার প্রভাব এত তীব্রভাবে কখনই বোঝা যায়নি। বার্ষিক ওই সম্মেলনে সাধারণত বাদশাহ সালমানই নেতৃত্ব দেন। কিন্তু এ বছর তার পরিবর্তে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ।

আন্তর্জাতিক থিংকট্যাংক কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ইয়াসমিন ফারুক একটি বার্তা সংস্থাকে বলেন, একজন ক্রাউন প্রিন্স সৌদি আরবের প্রকৃত শাসক হয়ে উঠেছেন, বিদেশি প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করছেন বা শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন, এর আগে এমন ঘটনা ঘটেছে কেবল তখনই, যখন সৌদি বাদশাহদের শরীর খারাপ ছিল। ইয়াসমিন ফারুক উল্লেখ করেন, এখন নতুন যে বিষয়টি দেখা যাচ্ছে, তা হলো বাদশাহ তাঁর সব দায়িত্ব পরিপালন করার পরও রাষ্ট্রীয়ভাবে ও সংবাদমাধ্যমে যুবরাজের ভূমিকাকে জোরালো করে প্রচার করা হচ্ছে।
খবরে আরও বলা হচ্ছে, এই যুবরাজ নিজেকে উদারপন্থি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সৌদির সমাজব্যবস্থায় তিনি বিভিন্ন সংস্কার আনছেন। নারীদের গাড়ি চালানো ও সরকারি চাকরি করার অনুমতি দিয়েছেন। বিনোদনের জন্য দেশের বিভিন্ন জায়গায় বিনোদন কেন্দ্র চালু করেছেন। পর্যটক ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সৌদির দুয়ার খুলে দিয়েছেন যুবরাজ। এই পদক্ষেপের মধ্য দিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদির অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন। এ ছাড়া বাদশাহ সালমানের চেয়ে যুবরাজ অনেক বেশি ইসরায়েলের ঘনিষ্ঠ হয়েছেন। তিনি সৌদির আকাশসীমা দিয়ে ইসরায়েলি উড়োজাহাজ চলাচলের অনুমতি দিয়েছেন।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আরব গালফ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ক্রিস্টিন ডিওয়ান মনে করেন, বাদশাহ সালমানের দীর্ঘজীবিতা থেকে সুবিধা পাচ্ছেন যুবরাজ। যুবরাজ যেসব তারুণ্যদীপ্ত ও অপ্রচলিত পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো কোথাও বাধা পাচ্ছে না।

এসব পরিবর্তনের পাশাপাশি যুবরাজের বিরুদ্ধে সৌদি আরবে ভিন্ন মতাবলম্বীদের ওপর ধরপাকড় ও নাগরিকদের বাক্স্বাধীনতা দমনের অভিযোগ রয়েছে। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আন্তর্জাতিক ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়।

এদিকে সৌদি সরকারের উপদেষ্টা আলি শিহাবি দাবি করেন, বাদশাহ সালমান সুস্থ আছেন। গত বুধবার এক টুইটে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাদশাহ খুব ভালো আছেন। তিনি প্রতিদিন ব্যায়াম করছেন। তবে তাঁর বয়স ৮৬ বছর। এই বয়সে তিনি মাস্ক পরে থাকতে অস্বস্তি বোধ করেন। তা ছাড়া মানুষকে সাদরে অভ্যর্থনা জানাতে গিয়ে তাঁর করমর্দন করার অভ্যাস আছে। এসব কারণে তাঁকে নিরাপদ রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাঁকে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রীয় কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুর্দান্ত অফারে দারাজ ১২.১২ ক্যাম্পেইনে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

ক্রেতাদের জন্য স্যামসাং ও অ্যাপেক্স নিয়ে এলো দুর্দান্ত অফার

হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহালের রায় প্রকাশ

কৃষকদের সহায়তায় একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও গাক

লোক দেখানো আন্দোলনের প্রতিযোগিতা করছে বিএনপি : কৃষিমন্ত্রী

বিজিবি সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করলেন মহাপরিচালক

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান

টফি-তে আইসিসি টুর্নামেন্টের এক্সক্লুসিভ ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক

জমকালো আয়োজনে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবির নতুন মহাপরিচালকের শ্রদ্ধা