নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর মহাখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শাকিল রাব্বী (২৪) রাজধানীর একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর সেতু ভবনের সামনে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান বলেন, মহাখালী আমতলী সেতু ভবনের সামনে দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন নিহত শাকিল। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাথায় হেলমেটের আদলে ক্যাপ থাকায় হতভাগা শাকিলের মৃত্যু হয় বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



































