300X70
বৃহস্পতিবার , ৪ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গাইবান্ধায় নাগরিক শোকসভা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৪, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি : সমাজ পরিবর্তনে নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, প্রাণবৈচিত্র রক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য বিলোপসহ বহুমাত্রিক রাজনৈতিক, সামাজিক ও নাগরিক আন্দোলনের রূপকার ও সংগঠক জননেতা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে দেশ একজন সক্রিয়জনকে হারিয়েছে।

তিনি ছিলেন এ দেশের একজন স্বপ্নের ফেরিওয়ালা ও বহুত্ববাদী চিন্তাধারার প্রচারক। তাঁর চিন্তা ও কাজ সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার (৪ মে) গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

জনউদ্যোগ গাইবান্ধার আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ডাকসু’র সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।

ডা. মুশতাক হোসেন বলেন, পঙ্কজ ভট্টাচার্য আমাদের ইতিহাসের উজ্জ্বল পুরুষ। বাঙ্গালীর লড়াই সংগ্রামের ইতিহাসে যারা নিজেদের উজাড় করে দেয়া ঋদ্ধজন। তাঁর মৃত্যুতে জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারিয়েছে। পংকজ ভট্টাচার্য আদর্শিক রাজনীতি করতেন।

সারাটা জীবন লড়াই করেছেন জনগনের মুক্তির জন্য। ক্ষমতা দেখার জন্য নয়। বর্তমান বাংলাদেশে পংকজ ভট্রাচার্যের মতো বিশুদ্ধ রাজনীতিক বিরল । তিনি ছিলেন নির্লোভ রাজনীতির জীবন্ত প্রতীক। মৃত্যুর মধ্য দিয়েই তাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস বিলীন হয়ে যেতে পারে না। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন শোষিত মানুষের লড়াই চলমান থাকবে, ততদিন এসব আত্মত্যাগী মানুষদের কর্ম প্রাসঙ্গিক হয়ে থাকবে।

নাগরিক শোকসভায় শোক বইতে শোক অনুভূতি প্রকাশ, নীরবতা পালন, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা আয়োজনে এ নাগরিক শোকসভায় উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মাধ্যমে অনুষ্ঠানের স‚চনা হয়।

সভায় রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক- সুজন এর সভাপতি সাংবাদিক গোবিন্দলাল দাস, সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, ন্যাপ নেতা লুৎফর রহমান রঞ্জু, গণতন্ত্রী পার্টির নেতা ময়নুল হক রাজা, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, কৃষক নেতা সুভাষ সিংহ রায়, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রিয় সভাপতি হরেন সিং, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জনউদ্যোগ, গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদ জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, নারী মুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, মানবাধিকার কর্মী জিয়াউল হক কামাল, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, সাংস্কৃতিক কর্মী দেবাশীস দাশ দেবু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক প্রমুখ।

বক্তারা বলেন, জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারাল। পংকজ ভট্টাচার্য আদর্শিক রাজনীতি করতেন। ক্ষমতার ভাগবাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। সারাটা জীবন লড়াই করেছেন জনগণের মুক্তির জন্য। বাংলাদেশে পংকজ ভট্টাচার্যের মতো বিশুদ্ধ রাজনীতিক আর পাওয়া যাবে না। তিনি ছিলেন নির্লোভ রাজনীতির জীবন্ত প্রতীক।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি জননেতা পঙ্কজ ভট্টাচার্য গত ২৪ এপ্রিল রাত ১২:২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভুমিকম্পজনিত জরুরি অবস্থা মোকাবেলায় এক্সারসাইজ এন্ড ড্রিল অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দল নেতার মাদকসেবনের ছবি ভাইরাল

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মন্ত্রী শ ম রেজাউল করিম

সোমবার ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করবে

স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যর্থ ১২ বিশ্ববিদ্যালয়, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ!

বাংলাদেশ হারলো পাকিস্তানের কাছে

ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে নারীর আত্মহত্যার চেষ্টা

আবার আইএলও’র পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ