300X70
মঙ্গলবার , ২ মে ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাষ্ট্রপতিকে নিয়ে গুজব ছড়ানোর দায়ে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি : দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর গত বুধবার (২৬ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওইদিন নিরাপত্তার কারণে সকাল ১০টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সীমিত ছিলো।

ওইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সড়কে গাড়ি চলাচল সীমিত করায় অসুস্থ এক নবজাতককে হাসপাতালে না নিতে পারায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে একটি ভিডিও পোস্ট করেছিলেন ইসমাইল নামে এক যুবক। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা/ সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে তারেক/গণঅধিকার পরিষদ’ ও ‘ফেস দ্যা পিপল’ নামে দুটি ফেসবুক পেজ থেকে নানান সমালোচনা করা হয়েছে।

ইসমাইল গোপালগঞ্জ সদর উপজেলার মেরীগোপীনাথপুর গ্রামের আকরামুজ্জামান মোল্লার ছেলে। সে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক। রাষ্ট্রপতিকে ঘিরে মিথ্যাচারের ৫৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরদিন ২৭ এপ্রিল রাতে গোপালগঞ্জ থানা পুলিশ ইসমাইলকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এ নিয়ে তথ্য অনুসন্ধানে জানা গেছে, বিষয়টি পুরোপুরি গুজব ছিলো। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার জন্য মহাসড়কে যান চলাচল সীমিত করার কারণে ওই নবজাতকের মৃত্যু হয়নি। শিশুটির মৃত্যু হয়েছিলো হাসপাতালেই। স্বজনরা মরদেহ নিয়ে ইজিবাইকে করে গ্রামের বাড়ি ফিরছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নবজাতকের বাবার নাম তরিকুল শেখ। তিনি কাশিয়ানি উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের ইসমাইল শেখের ছেলে। গত ২৫ এপ্রিল তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। জন্মগ্রহণের পর থেকে নবজাতকের শ্বাসকষ্ট জনিত কারণে গোপালগঞ্জ সদর হাসপাতালের স্পেশাল কেয়ার নিউ ব্রন ইউনিটে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ২৬ এপ্রিল সকালে হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়। ওই দিন সকালে হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কাশিয়ানীর বাঘঝাপা গ্রামের উদ্দেশ্যে ইজিবাইকে রওনা হন নবজাতকের বাবা, মা ও নানি। পথিমধ্যে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পৌঁছালে তাদের গাড়ি গতিরোধ করে কর্তব্যরত পুলিশ।

এসময় নবজাতকের মৃত্যুর বিষয়টি পুলিশকে বললে পুলিশ তাদের বহনকৃত ইজিবাইকটি ছেড়ে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার পরামর্শ দেন। অর্থাৎ রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় তাদের গাড়ি আটকানোর কারণে ওই নবজাতকের মৃত্যু হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতকের বাবা তরিকুল শেখ ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক সহ ওই হাসপাতালের স্পেশাল কেয়ার নিউ ব্রন ইউনিটে কর্তব্যরত নার্স সিমা রানী মন্ডল।

এ বিষয়ে জানতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গেলে স্পেশাল কেয়ার নিউ ব্রন ইউনিটের (স্ক্যানো) কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সীমা রানী মন্ডল বলেন, গত ২৫ এপ্রিল রাতে ওই নবজাতক শিশুকে ভর্তি করা হয়। আমি তাকে দেখভাল করছিলাম। ওই শিশুটির পূর্ণ বয়সে ভূমিষ্ঠ না হওয়ায় তার ওজন কম ছিলো।

১ কেজি ৬০০ গ্রাম এবং নবজাতকটি শ্বাসকষ্টে ভুগছিলো। ২৬ এপ্রিল সকালে স্ক্যানো ওয়ার্ডেই ওই শিশুর মৃত্যু হয়। ওইদিন সকাল ১০টায় পরিবারের লোকের কাছে শিশুটির মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। এরপর তারা হাসপাতাল ত্যাগ করেন।

ওই নবজাতকের বাবা তরিকুল শেখ বলেন, আমার নবজাতক শিশুকে ২৫ এপ্রিল রাত ১১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। ওই রাতেই হাসপাতালে স্ক্যানো ইউনিটে ভর্তি করে। পরদিন অর্থাৎ ২৬ এপ্রিল সকাল নয়টার দিকে হাসপাতালের স্ক্যানো বিভাগে আমার নবজাতক ছেলে সন্তানের মৃত্যু হয়।

ওইদিন ১০টায় নবজাতক ছেলের মৃতদেহ ইজিবাইকে করে কাশিয়ানি উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামে ফিরছিলাম। ইজিবাইক নিয়ে আমরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পৌঁছালে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার কারণে আমাদের ইজিবাইক গতিরোধ করা হয়। পরে সেখানে কর্তব্যরত পুলিশকে আমি ঘটনাটা বললে তারা আমাকে পাশের রাস্তা দিয়ে যেতে বলেন।

ওই সময়ে একজন যুবক তার মোবাইলে ভিডিও ধারণ করছিলো এবং আমাদের ইজিবাইকের ভিডিও ধারণ করে তখন জিজ্ঞেস করে আমার ছেলে মারা গেছে কিনা তখন আমার শাশুড়ি ও স্ত্রী বলে হ্যাঁ আমার ছেলে মারা গেছে। তখন আমি ইজিবাইকে ছিলাম না। ইজিবাইক থেকে নেমে দেখি চন্দ্রদিঘলিয়া স্ট্যান্ডে কয়েকজন লোকের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হচ্ছিল। এরপর ওই যুবক তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করা শুরু করে। এরপর আমরা ইজিবাইক নিয়ে চলে আসি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলম বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পুলিশ সদস্যদের বাঁধার মুখে নবজাতকের মৃত্যু হয়েছে এমন একটি ভিডিও ফেসবুকে আপলোড দিয়েছে এক যুবক। ওই যুবকের কোনো উদ্দেশ্য আছে কি না? কেন এই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ফেসবুকে প্রচার করেছে আমরা সেটা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর আহ্বান যথার্থ : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর দেওয়া ৯১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত পৌনে ৮ কোটি মানুষ

৪র্থ শিল্প বিপ্লবের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর উদ্বোধন করলো ইউসিবি

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ইউএস-বাংলার ঢাকা-দিল্লী ফ্লাইট শুরু

২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ২,১০০ কোটি টাকার আমানত প্রবৃদ্ধি

কিয়েভ অঞ্চল থেকে ১২০২ মরদেহ উদ্ধার : ইউক্রেন

আন্দোলন করে কোন লাভ নেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : কৃষিমন্ত্রী