300X70
শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা ব্যক্তিদের তালিকা সংক্ষিপ্ত হচ্ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৮, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিল মাসে। এর আগেই আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। তবে নিশ্চিতভাবেই বলা যায় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবে, তিনিই নির্বাচিত হবেন। তাই রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে কে মনোনয়ন পাচ্ছেন, সেটি নিয়েই আলোচনা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই এই পদে আলোচনায় থাকা ব্যক্তিদের তালিকা সংক্ষিপ্ত হচ্ছে। শুরুর দিকে এই তালিকায় প্রায় এক ডজন লোক থাকলেও এখন বার বার ঘুরে ফিরে কেবল দুটি নাম নিয়েই বেশি আলোচনা চলছে। এর মধ্যে একজন হলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং অপরজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

শুরুর দিকে রাষ্ট্রপতি পদে প্রায় এক ডজন নাম আলোচনায় ছিল। ওই তালিকায় ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নাম।

পরে সেই তালিকা সংক্ষিপ্ত হয়ে মাত্র পাঁচ জনের নাম নিয়ে আলোচনা চলছিল। এখন গত কয়েক দিন ধরে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে শুধু মসিউর রহমান ও শিরীন শারমিন চৌধুরীর নাম আলোচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যেই যে কেউ একজন বসতে পারেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে। তবে এ বিষয়ে ক্ষমতাসীন দলের কোনো নেতা সরাসরি মুখ খোলেননি।

গত কয়েকদিন ধরে নতুন রাষ্ট্রপতি হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নাম নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে জাতীয় সংসদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঘুরে ফিরে এমন আলোচনায় শোনা গেছে। তাদের অনেকেই মনে করছেন শিরীন শারমিনের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি নিশ্চিত। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও অনেকেই মনে করছেন তিনি বঙ্গভবনে বসতে চলেছেন।

অপরদিকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের নামও রাষ্ট্রপতি পদে ব্যাপক আলোচনায় রয়েছে। তিনি মন্ত্রী পদমর্যাদায় দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৯৬ সালের মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি অর্থ সচিব ছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন মসিউর রহমান।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, যে নামগুলো আলোচনায় আছে, তা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে তিনি কাজ করছেন। নির্বাচনকে সামনে রেখে এই রাষ্ট্রপতি নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে সর্বজনশ্রদ্ধেয় ও যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি করা হবে।

এর আগে, সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়েছে ২০১৮ সালের ২৫ জানুয়ারি। ওই সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি নির্বাচিত হন। মো. আবদুল হামিদ।
সূত্র : আরটিভি অনলাইন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইসিএসবি দেশের ব্যবসা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

অগ্রগামীর অঙ্গীকারে আস্থা প্রকাশ ইক্যাব সদস্যদের

অভিনেত্রী শর্মিলী আহমেদ ও সুরকার আলম খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মৃত্যুতে ডিএনসিসি মেয়র আতিকের শোক

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়লো

১১৯ বছর পর আর্সেনালকে হারালো সিটি

ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের ৪র্থ সাধারণ অধিবেশন ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে

সিলেটে উবারের যাত্রা শুরু

ফুলে ফুলে সিক্ত ভালবাসায় আবেগ আপ্লুত বঙ্গবন্ধু’র ভাগ্নে খোকন সেরনিয়াবাত