300X70
মঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রেকর্ড বহির্ভূত জাল দলিলেই হচ্ছে নামজারি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৯, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : জমিজমা নিয়ে হয়রানি কমাতে সরকার ভূমিসেবা ডিজিটালাইজেশনসহ নানা সংস্কার পদক্ষেপ নিলেও ভূমি অফিসগুলোর সর্ষের ভূত কিছুতেই যাচ্ছে না। পদ্মা সেতুর কারণে জমির দাম বাড়ায় কেরাণীগঞ্জের ভূমি অফিসগুলো যেন দুর্ণীতির আখড়ায় পরিণত হয়েছে।

অভিযোগ উঠেছে, ভূমি জালিয়াতির আখড়া কেরাণীগঞ্জ দালাল ও কতিপয় দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে একজনের জমি বিক্রি করে ফেলছেন আরেকজন। জমির দালাল, দলিল লেখক, ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীর হাতব্যাগেই থাকছে সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন কর্মকর্তার সিলমোহর। নকল স্বাক্ষর ও সিলমোহরে এক ঘণ্টায় তৈরি হচ্ছে জাল দলিল। সাব-রেজিস্ট্রি অফিসে রেকর্ডভুক্ত না হলেও সেই দলিলের ভিত্তিতে যাচাই-বাছাই ছাড়াই একজনের জমি নামজারি হয়ে যাচ্ছে অন্যের নামে।

এদিকে জমি হারিয়ে শত শত মানুষ দ্বারস্থ হচ্ছেন সহকারি কমিশনারের (ভূমি) দফতরে। জমি উদ্ধারে প্রতি মাসে জমা পড়ছে অসংখ্য মিসকেস। ভূক্তভোগীরা বলছেন, টাকা খরচ করলেই যে কোনো জমির দলিল নিজের নামে করিয়ে নেওয়া যাচ্ছে। নামজারিও হচ্ছে। জমি নিয়ে যত বেশি ঝামেলা, তত বেশি মিস কেস, তত বেশি আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি জালিয়াতিতে নেমে রাতারাতি কোটিপতি বনে গেছেন কেরাণীগঞ্জের অনেকে। একইসঙ্গে তারা বিত্তশালী করেছেন জালিয়াতিতে সহযোগিতাকারী ভূমি অফিসের দালাল ও দুর্নীতিগ্রস্থ অনেক কর্মকর্তা-কর্মচারীকে। প্রতারকের খপ্পরে পড়ে পৈত্রিক ভিটা হারানো কয়েকজনের অভিযোগের সূত্র ধরে খোঁজ নিতে গেলে দেখা যায়, শুধু হতদরিদ্রের জমি নয়, একটি কোম্পানির ক্রয়কৃত প্রায় সাড়ে চার কোটি টাকা বাজারমূল্যের ৪৫ শতক জমি জাল দলিল করে নিজেদের নামে নামজারি করিয়ে নিয়েছেন জনৈক মো. আবু সাঈদ ও মো. আবু হোসেন নামের দুই ভাই। দলিলটি সাব-রেজিস্ট্রি অফিসে রেকর্ডভুক্ত না হলেও ভূমি অফিসের দালালদের সহযোগিতায় ওই দলিলের ভিত্তিতেই ইকুরিয়া মৌজার ওই ৪৫ শতক জমি নিজেদের নামে নামজারি করিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে । একইসঙ্গে জমিটি আবার প্রকৃত মালিকের দখলে যাবার আগেই তা বিক্রির পায়তারা করছেন শোনা যাচ্ছে ।

শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালের ২৫ জুন ৫৮৯৭ নম্বর আমমোক্তার দলিলের মাধ্যমে হানিফ হাওলাদারকে আমমোক্তার নিয়োগ করেন ইকুরিয়া পূর্ব মধ্যপাড়ার আবু সাঈদ ও আবু হোসেন। ওই বছরের ২৯ জুন আম-মোক্তারনামা দলিলের মাধ্যমে হানিফ হাওলাদার ইকুরিয়া মৌজায় ২৩৭ নম্বর আরএস খতিয়ানের (এসএ দাগ-১৩) ১৪,১৫,১৬,১৭ নম্বর আরএস দাগের ৪৫ শতাংশ জমি ঢাকা মাল্টি এগ্রিকালচারাল কমপ্লেক্স লিমিটেডের কাছে সাফ কবলা দলিলমূলে (দলিল নম্বর ৯১৩৯) বিক্রি করেন। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জমিটি ওই কোম্পানির অনুকূলে নামজারি হয়।

খরিদসূত্রে মালিক হয়ে ৪৬ নম্বর জোনে নামজারি ও জমাভাগ করে তখন থেকে মালিকানা ভোগ ও দখলে আছে ঢাকা মাল্টি এগ্রিকালচারাল কমপ্লেক্স লিমিটেড। নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে হঠাৎ করে জমিটি আবার আবু সাঈদ ও আবু হোসেনের নামে নামজারি হয়ে যায়। সহকারি কমিশনারের (ভূমি) দফতরে খোঁজ নিয়ে দেখা যায়, ২০১৯ সালের ২৪ জুলাই ৫৭৮৪ নম্বর বিনিময় দলিলের ভিত্তিতে ওই নামজারিটি হয়েছে, যে দলিলে দেখানো হয়েছে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভলপমেন্ট লি. (ইডব্লিউপিডি) নামের একটি কোম্পানিকে সম পরিমান জমি অন্য কোথাও দিয়ে ইকুরিয়ার ওই ৪৫ শতক জমি পেয়েছেন ওই দুই ভাই। নামজারি প্রস্তাবে স্বাক্ষর করেন তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) সানজিদা পারভীন, কানুনগো, নামজারী সহকারী এবং শুভাঢ্যা ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা হাছান আহমেদ। দলিলের রেকর্ড খুঁজতে কেরাণীগঞ্জ (দক্ষিণ) সাব-রেজিস্ট্রি অফিসে গেলে চোখ কপালে ওঠে।

যে দলিলের ভিত্তিতে আবু সাঈদ ও আবু হোসেনের নামে ওই ৪৫ শতক জমির নামজারি হয়েছে, সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডে নেই তার অস্তিত্ব। তবে একই তারিখের এবং একই সিরিয়ালের (৫৭৮৪) একটি দলিল সাব-রেজিস্ট্রি অফিসে রেকর্ডভুক্ত আছে, যা অন্য একটি আমমোক্তার দলিল, কোনো বিনিয়ম দলিল নয়।

সাব-রেজিস্ট্রার মো. শাহাজাহান আলী নিশ্চিত করেন, রেকর্ডভুক্ত ৫৭৮৪ নম্বর দলিলটি আবু সাঈদ ও আবু হোসেন নামের কারো নয়। এটি ইডব্লিউপিডি থেকে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে দেওয়া আমমোক্তার দলিল। রেকর্ডহীন দলিলের ভিত্তিতে কীভাবে আবু সাঈদ ও আবু হোসেনের নামে নামজারি হলো তা ভূমি অফিস বলতে পারবে।

এদিকে জমিটির প্রকৃত মালিক খুঁজতে শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নিবন্ধন বইয়ে দেখা যায়, ইকুরিয়া মৌজায় ২৩৭ নম্বর আরএস খতিয়ানের ৪৬ নম্বর জোনের এসএ দাগ-১৩, ১৪,১৫,১৬,১৭ নম্বর আরএস দাগের জমির মালিক ঢাকা মাল্টি এগ্রিকালচারাল কমপ্লেক্স লিমিটেড। অথচ, আবু সাঈদ ও আবু হোসেন ইডব্লিউপিডি’র কাছ থেকে জমিটি বিনিময়সূত্রে পেয়েছেন বলে তাদের জাল দলিলে উল্লেখ করেছেন।

এক প্রতিষ্ঠানের জমি অন্য প্রতিষ্ঠান থেকে কীভাবে বিনিময় করে নেওয়া সম্ভব এবং সেই নামজারির প্রস্তাবে কীভাবেই বা স্বাক্ষর হয় এমন প্রশ্নে ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ চন্দ্র নাথ বলেন, আমি নতুন যোগদান করেছি। এখানে বড় ধরণের কোনো ভুল হয়তো হয়ে গেছে। যিনি নামজারির প্রস্তাবে স্বাক্ষর করেছেন, তিনি হয়তো অফিসের বিশ্বস্থ কারো সুপারিশে সরল বিশ্বাসে এটা করেছেন।

এই কর্মকর্তা বলেন, এই ধরণের ভুয়া দলিলের ভিত্তিতে নামজারির আবেদন মাঝেমধ্যেই হাতে এসে পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি দেখেশুনে নামজারির প্রস্তাব দিতে।

সরেজমিন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিটি বিক্রির জন্য সম্প্রতি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন আবু সাঈদ ও আবু হোসেন। জমিটির কাছে গেলে হাজির হন স্থানীয় স্বপন আলী শেখ, শামসুল হক ও রমজান আলীসহ অনেকে। তারা বলেন, এতদিন শুনেছি এই জমি ঢাকা মাল্টি এগ্রিকালচার নামের একটি কোম্পানির। এখন শুনছি এটা আবু সাঈদ ও আবু হোসেনের। এ ব্যাপারে আবু হোসেনকে পাওয়া না গেলেও কথা হয় আবু সাঈদের সঙ্গে।

তিনি বলেন, আমার জমি আমি উদ্ধার করেছি। এখন বিক্রি করব। ১৫ জন থেকে টাকা নিয়েছি, তবে কাউকে এখনো দলিল দেইনি। পূর্ব পুরুষের দলিল দেখিয়ে বলেন, আমি জীবনে কাউকে আমমোক্তার নিয়োগ করিনি। জমিও বিক্রি করিনি। নতুন কোনো দলিলও করিনি। বাপ-দাদার জমি এখন নিজেদের নামে খারিজ করেছি।

এদিকে নতুন দলিল না করা ও আগে জমি বিক্রি না করা নিয়ে তার বক্তব্যের অসত্যতার প্রমাণ পূর্বে ইউনিয়ন ভূমি অফিস ও সহকারি কমিশনারের (ভূমি) দফতর থেকে মিললেও আমমোক্তার নিয়োগ না করার বিষয়টি জানতে কেরাণীগঞ্জ মডেল সাব-রেজিস্ট্রি অফিসে গেলে পাওয়া যায়, ২০০৬ সালে আবু সাঈদের দেওয়া আম-মোক্তার দলিলের প্রমাণ। ২০০৬ সালের ফিস বইয়ের ৮৬৩৭ ক্রমিক নম্বরে লিপিবদ্ধ ৮৫৯৭ নম্বর দলিলে মো. আবু সাঈদ আম-মোক্তার নিয়োগ করেন।

এদিকে যে জাল দলিলের ভিত্তিতে ঢাকা মাল্টি এগ্রিকালচারাল কমপ্লেক্স লিমিটেডের নামজারি কেটে ওই দুই ভাইয়ের নামে নামজারি হয়েছে, সেই দলিলে একাধিক স্থানে সাব-রেজিস্টারের স্বাক্ষরে মিল নেই। সংশ্লিষ্টদের ধারণা, দলিলের সবগুলো স্বাক্ষরই জাল।

তবে ওই ভুয়া দলিলের ভিত্তিতে নামজারির প্রস্তাবে স্বাক্ষর করেন ভূমি অফিসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা। স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) কানুনগো মো. নাজমুল হোসেন বলেন, ওই নামজারির প্রস্তাবে অফিসের সবারই স্বাক্ষর আছে। এখানে প্রতিদিন অসংখ্য দলিল আসে নামজারি প্রস্তাবের জন্য। সব যাচাই করা সম্ভব হয় না। সাব-রেজিস্ট্রি অফিসে ওই দলিল রেকর্ডভুক্ত কিনা সেটাও দেখা সম্ভব হয় না। এক্ষেত্রে মিসকেস করলে আমরা দ্রুত ব্যবস্থা নেব।

কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) বর্তমান সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রিয়াদ বলেন, দলিল জাল হলে নামজারিরও ভিত্তি নেই। ভুক্তভোগী মিসকেস করলে আমরা দ্রুত সমাধান দেব। প্রতি মাসে প্রচুর মিসকেস জমা পড়ছে। ভূমির তথ্য পুরোপুরি ডিজিটাল হয়ে গেলে তখন তথ্য যাচাই সহজ হয়ে যাবে।

এদিকে প্রায় ১৫ বছর আগে ক্রয়, নামজারি ও খাজনা পরিশোধ সূত্রে জমিটির মালিকানা ভোগ করা ঢাকা মাল্টি এগ্রিকালচারাল কমপ্লেক্স লিমিটেডের কর্মকর্তারা বলছেন, কারো মালিকানার জমি অন্যের নামে নামজারির আগে আইনগতভাবে নোটিশ দিতে হয়। এতো বড় একটা জমি, অথচ আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি!

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই: কাদের

পহেলা বৈশাখ নিয়ে ‘উস্কানিমূলক’ তথ্য প্রচার করায় গ্রেপ্তার ১

সৌদি আরবে রমজান শুরু, ঢাকায় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

মাদারীপুরে প্রাইভেটকার-বাস সংঘর্ষ: উদ্ধারকারীদের চাপা দিলো অপর বাস, নিহত ৪

দেশের উন্নয়নে জুয়েলারি খাতের বিকল্প নেই : সায়েম সোবহান আনভীর

নোয়াখালীতে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

পটুয়াখালীর পলাচিপায় ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড বহু এলাকা

১১৯ বছর পর আর্সেনালকে হারালো সিটি

গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন

কোহলিকে সিংহাসনচ্যুত করার পথে বাবর, দখলে নেবেন সর্বকালের রেকর্ড!