বাঙলা প্রতিদিন ডেস্ক : গাজীপুরে মাদক বিরোধী অভিযানে পিকআপে অভিনব কায়দায় বহনকালে ৩১৬ বোতল (২১০ লিটার) বিদেশী মদসহ ৩ জন মাদককারবারিকে গ্রেপ্তার করছে র্যাব-১।
সোমবার (৩১ মার্চ) সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের পাঠানো এক প্রেস-বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩১ মার্চ) দুপুরে র্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলা হতে ১টি পিকআপ বিদেশী মদের একটি বড় চালান নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে কাপাসিয়ার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা হতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শোয়াইব(২৪) (চালক), পিতা-মৃত রুহুল আমীন, গ্রাম- চকপাড়া নালিতাবাড়ী, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর, মোঃ শাহিন মিয়া(২৫), পিতা- মোঃ আঃ ওহাব আলী, গ্রাম-সমুতচড়া পশ্চিম, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর এবং মোঃ রানা(২৪), পিতা- মোঃ মজিবর মিয়া, গ্রাম-মরিচপুরান রিফুজীপাড়া, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩১৬ বোতল (২১০ লিটার) বিদেশী মদ, ৪ টি মোবাইল ফোন, ১টি পিকআপ এবং নগদ ৩ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। পরে ধৃতদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















































