300X70
বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শিক্ষার গুণগত উন্নয়নে কাজ করছেন দেশের প্রথম উপাচার্য দম্পতি ড. হযরত আলী ও ড. হাফিজা খাতুন 

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৩০, ২০২২ ১:১৮ পূর্বাহ্ণ

ফেরদৌস আহমাদ : স্বামী-স্ত্রী দুইজনেই শিক্ষকতা পেশার সর্বোচ্চ সন্মানজনক পদে নিযুক্ত রয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক দুইজনেই দুটি বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

স্বামী অধ্যাপক ড. হযরত আলী চুয়াডাঙ্গার বেসরকারি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং স্ত্রী অধ্যাপক ড. হাফিজা খাতুন সরকারি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের সদস্যদের সাথে দেশের প্রথম উপাচার্য দম্পতি ড. হযরত আলী ও ড. হাফিজা খাতুন   – ফাইল ছবি

স্বামী-স্ত্রী দুইজনেই উপাচার্য হওয়ায় দেশের প্রথম উপাচার্য দম্পতি হিসেবে তারা পরিচিতি পেয়েছেন। দেশে বর্তমানে ৫১টি সরকারি এবং ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

অধ্যাপক ড. হযরত আলী বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কোষাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, ডিন, কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

কৃষিতত্ত্ব বিভাগের সাবেক সিনিয়র অধ্যাপক ড. হযরত আলী শেকৃবি শিক্ষক সমিতি ও উইড সাইন্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং জার্নাল অব এগ্রিকালচারাল সাইন্স এন্ড টেকনোলজির সম্পাদনার দায়িত্ব পালনসহ বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠান ও সংস্থায় গবেষণা মূলক কাজ করেছেন।

ড. আলীর এ পর্যন্ত ১০৬টি প্রকাশনা, জাতীয় ও আর্ন্তজাতিক জার্নালে মোট ১০১ টি গবেষণা নিবন্ধ, কৃষিতত্ত্ব বিষয়ে ৫ টি পাঠ্য বই বের হয়েছে। তারতত্ত্বাবধানে অনেক ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেছেন। শিক্ষা ও গবেষণারকাজেতিনি ১৪ টি দেশ ভ্রমণকরেছেন।

অপরদিকে অধ্যাপক ড. হাফিজা খাতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরুকরেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। জাতীয় ও আর্ন্তজাতিক জার্নালে তার ৮০টির অধিক গবেষণা কর্ম যা বিভিন্ন বইয়ের অধ্যায়ে প্রকাশিত হয়েছে। তার ৯টি বই প্রকাশিত হয়েছে।

তিনি ঢাবির দুর্যোগ গবেষণা প্রশিক্ষন কেন্দ্রের পরিচালকসহ পদ্মা সেতু, মেট্রো রেল, কর্নফুলী টানেলে পরামর্শকের কাজ করেছেন। সামাজিক সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে তিনি নীতিনির্ধারণের অনেক সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছেন।

তিনি চীনের নানজিং-এর হোহাই বিশ্ববিদ্যালয়ের পুনর্বাসন জাতীয় গবেষণা কেন্দ্রের একাডেমিক উপদেষ্টা কমিটির সদস্য।
ড. হাফিজা খাতুন ১৯৭১ সালে তার ভাই আবুল হাসান মাসুদের সেক্টর-৩ এর অধীনে সিলেট ফ্রন্টে সম্মুখ যুদ্ধে সশস্ত্র লড়াই করেছেন।

আবুল হাসান মাসুদ সেক্টর-২ এর আওতাধীন ঢাকা মহানগরীর কোতয়ালী থানার বংশালের গেরিলা কমান্ডার ছিলেন।
ড. হাফিজা খাতুন জার্নাল অব দ্যা এশিয়াটিক সোসাইটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অব আর্থ এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স, ওরিয়েণ্টালজি ও গ্রাফারসহ অনেক জার্নাল সম্পাদনা করেছেন।

এ দম্পতির তিন সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী। বড় মেয়ে তানিয়া আফরোজ আলী সনদপ্রাপ্ত পাবলিক একাউনট্যান্ট, মেঝো মেয়ে প্রকৌশলী ড. তনিমা সুমাইয়া আলী সিডনী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন প্রকৌশলী তাহসিন ইখতিদার সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ড. হযরত আলী ও ড. হাফিজা খাতুন এ প্রতিবেদককে বলেন, দেশের গুণগত শিক্ষার মান উন্নয়নে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। সেই সাথে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ বৃদ্ধি করে দক্ষ মানবসম্পদ গড়তে একযোগে কাজ করব। নিজেদের সবটুকু দিয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।

লেখক :
পিআরডি, জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিমান বাহিনীর ব্যবস্থাপনায় ‘International Day of Military Sports-২০২৩’ অনুষ্ঠিত

রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয় : বাণিজ্য প্রতিমন্ত্রী

দেশে একদিনে করোনায় ঝড়লো আরও ২০ প্রাণ, নতুন শনাক্ত ৪৭৩ জন

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিষয়ে আপিলের অনুমতি

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাউবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির আগ্রাসন বন্ধের দাবি তামাক চাষীদের

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি একটা মিথ্যা দাবি : শেখ পরশ

উৎসবমুখর পরিবেশে বিডিইউতে সরস্বতী পূজা উদযাপিত