300X70
শনিবার , ২১ মে ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উৎসবে তারার মেলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২১, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঘড়ির কাঁটায় তখন পৌনে ৮টা। উৎসবমুখর হলরুমে একে একে প্রবেশ করেন ইমরুল কায়েশ, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, সৈকত আলীসহ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার ও কোচিং স্টাফ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ২০২১-২২ মৌসুমের নতুন চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গতকাল শুক্রবার ছিল উৎসবের দিন, আনন্দের দিন।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামালের সভাপতি সাফওয়ান সোবহানের বাসভবনে চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফকে সংবর্ধনা দেওয়া হয়। জমকালো অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটাররা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট দলের সিইও ইশতিয়াক সাদেক এবং বিসিবি পরিচালক আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, ড. ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটো, ফাহিম সিনহা, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, আতাহার আলী খান, মোহাম্মদ রফিক, তুষার ইমরান, তারেক আজিজ খান, ইলিয়াস সানি।

চ্যাম্পিয়ন শেখ জামালের সংবর্ধনা অনুষ্ঠানে তারার মেলা বসেছিল। ক্লাব প্রথম শিরোপা উৎসর্গ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো পুত্র শহীদ লে. শেখ জামালকে। অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শেখ জামাল চ্যাম্পিয়ন হওয়ায় ভালো লাগছে। একসময় বাংলাদেশ যখন পাকিস্তান বা অন্য দেশকে হারাত তখন আশ্চর্য হতাম। কিন্তু এখন আর আশ্চর্য হই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেলাধুলা এগিয়ে নিচ্ছেন। আমাদের পরিবার ক্রীড়া পরিবার।

বসুন্ধরা একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছে, যা নিয়ে দেশবাসী গর্ব বোধ করবে। এখন সারা বিশ্ব জানে বাংলাদেশ ক্রিকেট খেলে। বাংলাদেশ প্রতিটি খেলায় এগিয়ে যাবে। জাতীয় দলের প্রতিটি খেলোয়াড় যেন নিজ নিজ জেলায় গিয়ে খেলাধুলার উন্নয়নে অবদান রাখেন।’

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান চ্যাম্পিয়ন শেখ জামালের স্টাইলিস্ট ক্রিকেটার নুরুল হাসান সোহানকে ২৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে দেওয়ার কথা বলেন। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘আমি ক্লাবের সব খেলা দেখেছি। আলাদা করে আমি কোনো ম্যাচের কথা বলব না। ক্রিকেটার এবং কোচিং স্টাফরা একটি দল হিসেবে খেলেছে। সবার পারফরম্যান্সে সভাপতি হিসেবে আমি খুশি।’

এমন একটি জমকালো অনুষ্ঠানে এসে উৎফুল্ল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আয়োজন নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সাধারণত এমন সব অনুষ্ঠানে যাই না। তারপরও আমন্ত্রণ পেয়ে এসে ভালো লাগছে। শেখ জামাল চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুশি। প্রথম পর্ব থেকে শেখ জামাল দুর্দান্ত খেলেছে। মুশফিক, মিরাজ পরে যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি পেয়েছে।’

শেখ জামালকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর সোহান লিগে ৮ ম্যাচে একটি সেঞ্চুরিসহ রান করেছেন ৪৮৩। দলকে বহু ম্যাচ জেতানোর নায়ক সোহান বলেন, ‘টিম ওয়ার্কে চ্যাম্পিয়ন হয়েছি।’ ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাকে ক্লাবের সবচেয়ে স্টাইলিস্ট ক্রিকেটার বলা হয়েছে। পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ টাকা।

লিগের শুরুতে মোহামেডানের পক্ষে নাম লিখেছিলেন মুশফিক ও মিরাজ। সুপার লিগে মোহামেডান না খেলায় শেখ জামালের পক্ষে খেলেন জাতীয় দলের দুই তারকা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করে ইতিহাসের পাতায় নাম লেখানো অধিনায়ক ইমরুল কায়েশ বলেন, ‘আমরা সবসময় চেয়েছি একটি দল হিসেবে খেলতে। দল হিসেবে খেলেছি।’

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত বাজিয়ে। শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজিতে। মাঝে সাফওয়ান সোবহান ক্রেস্ট উপহার দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বিসিবি সভাপতিকে।

এ ছাড়া ক্লাবের পক্ষ থেকে প্রতিটি খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যদের একটি করে এবং ক্রেস্ট ও ক্লাবের পক্ষ থেকে ক্লাব সভাপতি সাফওয়ান সোবহানকে ট্রফি ও সব ক্রিকেটারের স্বাক্ষরখচিত একটি জার্সি উপহার দেওয়া হয় এবং চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের একটি করে ক্রেস্ট দেওয়া হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে : র‌্যাব ডিজি

চারদিনের সফরে ঢাকায় উজরা জেয়া

নান্দাইল কাউন্সিলর প্রার্থী ইসহাক মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

রূপনা চাকমা ও মনিকা চাকমার মতো প্রতিভাময়ী হতে হবে : পার্বত্য উপদেষ্টা

পদত্যাগে অস্বীকৃতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার

বিজিবি’র অভিযানে দর্শনা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

লাইফ সাপোর্টে সালমান রুশদি

স্টার্টআপ ডি টোয়েন্টিফোর লজিস্টিকসের সাথে গ্রামীণফোনের চুক্তি স্বাক্ষর

মেঘনা ব্যাংক লিমিটেডের “এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের” আনুষ্ঠানিক উদ্বোধন