বাঙলা প্রতিদিন ডেস্ক : মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ইয়াসিন (৪৮) র্যাব কর্তৃক গাজীপুরের শ্রীপুরে গ্রেফতার।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার জিআর নং- ৭১/১৩, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) এর সাজাপ্রাপ্ত আসামী মো: ইয়াসিন শিকদার (৪৮), পিতা- মো: আইয়ুব আলী, সাং- বান্দাল, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


















































