300X70
শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সহকর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকে চালু হল মিউজিক ক্লাব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৯, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সহকর্মীদের সংগীত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে এবং কর্মক্ষেত্রকে আরও আনন্দময় করে তুলতে মিউজিক ক্লাব চালু করেছে ব্র্যাক ব্যাংক।
প্রতিষ্ঠানে প্রাণবন্ত সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকে নেওয়া বিভিন্ন কর্মীবান্ধব উদ্যোগগুলোর মধ্যে এটি একটি।

এমন উদ্যোগের লক্ষ্য হলো, কর্মস্থলে পেশাদার দক্ষতার বাইরেও সহকর্মীদের বহুমুখী প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। ব্যাংকটির এই মিউজিক ক্লাব সংগীতপ্রেমী সহকর্মীদের একত্রিত করেছে, যা প্রতিভা বিকাশের সুযোগদানের পাশাপাশি সহকর্মীদের মাঝে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

সম্প্রতি এই মিউজিক ক্লাবের সদস্যরা নিজেদের সহকর্মীদের জন্য একটি ‘মিউজিক্যাল নাইট’-এর আয়োজন করে। ক্লাবের সদস্যদের লাইভ পারফরম্যান্সের মাধ্যমে এক আনন্দঘন সন্ধ্যা উপহার পেয়েছিল ব্যাংকাররা।

এ সময় উপস্থিত সংগীতপ্রেমীরা ক্লাবের পারফরম্যান্সের ব্যাপক প্রশংসা করেন। এই সংগীতমুখর সন্ধ্যায় ব্যাংকটির কর্মীদের নিয়ে গঠিত ব্যান্ড ‘লেভেল থ্রি’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এ সময় ব্যান্ডটির সদস্য এবং মিউজিক ক্লাবের অন্যান্য সদস্যরা মিলে পপ, রক, ফোক এবং ক্লাসিক্যাল মিউজিকসহ বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেন।

মিউজিক ক্লাবের যাত্রায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা এমন একটি কর্মপরিবেশের সংস্কৃতি লালন করি, যা শুধুমাত্র পেশাদার বিকাশ নয়, বরং সহকর্মীদের সৃজনশীলতা বিকাশেও সহায়তা করে।

মিউজিক ক্লাব এমন একটি চমৎকার প্ল্যাটফর্ম, যা আমাদের সহকর্মীদের তাঁদের সংগীত প্রতিভা বিকাশের পাশাপাশি ব্র্যাক ব্যাংক পরিবারের মধ্যে বন্ধনও সুদৃঢ় করবে।”
ব্র্যাক ব্যাংক মিউজিক ক্লাবের পৃষ্ঠপোষক ব্যাংকটির চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, “আমাদের লক্ষ্য হলো, এমন একটি কাজের পরিবেশ নিশ্চিত করা, যা সকলের জন্য একইসাথে উত্পাদনশীল ও আনন্দদায়ক হবে। ব্র্যাক ব্যাংকে আমরা বিশ্বাস করি, এই ধরনের ইভেন্টগুলো সহকর্মীদের মাঝে সম্পর্কোন্নয়ন, রিফ্রেশমেন্ট এবং ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টিতে অবদান রাখবে।”

প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের পেশাগত এবং ব্যক্তিগত উন্নতিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মক্ষেত্রে সহকর্মীদের উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে ব্যাংকটি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ করতে হবে : মেয়র আতিকুল

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন

বার-বার জরিমানার পরেও থেমে নেই তৃপ্তি বেকারি’র লাচ্ছা সেমাই তৈরী

প্রাইম ব্যাংকের নেতৃত্বে মাধবপুরে কৃষি ঋণ প্রচারণা , আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

আওয়ামী লীগ ষড়যন্ত্র ভয় পায় না : বাহাউদ্দিন নাছিম

স্বপ্নের পদ্মা সেতু: প্রথম দিনে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকার টোল আদায়

লাক্সারিয়াস ফুড ব্রান্ড বাত্বীলের বাংলাদেশে ফ্রাঞ্চাইজ নিয়ে এলো বেক্সিমকো ফুডস লি:

উৎসবমুখর বর্ণিল আয়োজনে শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ উদযাপিত

গিনেস রেকর্ডে পাহাড়ি যুবক চবি শিক্ষার্থী প্রেন চ্যুং ম্রো

জনসংখ্যা বাড়াতে প্রণোদনা ঘোষণা চীনে, তৃতীয় সন্তান নিলেই মিলবে ১২ লাখ টাকা!