300X70
বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩১, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে গতকাল মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালিত হয়েছে।

এদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হয়েছেন। এছাড়া গতকাল দেশের সব মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে, মন্দির-গির্জা-প্যাগোডায় ছিল বিশেষ প্রার্থনার আয়োজন।
সকালে বাংলাদেশ সচিবালয় ঘুরে দেখা গেছে, সব কর্মকর্তা-কর্মচারীরাই কালো ব্যাজ ধারণ করে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এমনকি সচিবালয়ের ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও পোশাকে কালো ব্যাজ পরেন।
সংশ্লিষ্টরা বলছেন, গতকাল সকাল ৯টা থেকে অফিস শুরু হয়। অনেকেই বাইরে কালো ব্যাজ সংগ্রহ করতে পারেননি। তাই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে সবার জন্য দর্শনীয় জায়গায় কালো ব্যাজ রাখা হয়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাজ পরেই তাদের কার্যক্রম শুরু করেন।

সচিবালয়ের মূল ফটকে দায়িত্ব পালন করেন পুলিশ কর্মকর্তা মো. মাইনুদ্দিন। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা সকাল থেকেই কালো ব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করছি।

বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের স্মরণে দিনব্যাপী শোক পালন চলছে। কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করছেন। অফিস চলে বেলা ৩টা পর্যন্ত। তবে আমরা দিনের পুরোটা সময়ই এই কালো ব্যাজ ধারণে করে কর্মসূচিতে একাত্ম থাকবো।

এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আজকের (সোমবার) বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল, বৈঠকে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়।

গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাম্প্রতিক সহিংসতায় ১৪৭ জনের মৃত্যুর তথ্য জানান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার ১৪৭ জনের মৃত্যুর কথা বলেছিলেন, আরও তিনজন যোগ হয়েছে।

এ নিয়ে নিহতের সংখ্যা ১৫০। তবে বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী, নিহতের এই সংখ্যা ২ শতাধিক।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পদ্মা সেতু কোরবানির আয়োজনে অভাবনীয় সুযোগ তৈরি করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলাদেশের ১ নাম্বার ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু

নোয়াখালীতে ২শ’ ইয়াবাসহ দুইজন গ্রেফতার

‘স্বপ্ন’ এখন মোহাম্মদপুর ঢাকা উদ্যানে

কাপ্তাইয়ে আ.লীগের নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল ইউপি সদস্যের

দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক : পরিবেশ উপদেষ্টা

অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই : সালাহউদ্দিন

শামসুন্নাহার রহমান পরাণের মৃত্যুবার্ষিকীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক