300X70
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই : সালাহউদ্দিন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৮, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ


বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই।’

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত ইসরায়েলিরা আপন দেশে ফিলিস্তিনিদেরই পরবাসী বানাচ্ছে। অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, পরাশক্তি তারা নির্বিকার, এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার নয়। এমনকি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই গণহত্যার মদদ জোগাচ্ছে ইন্দো-মার্কিন বাহিনী।

সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পক্ষে আপনাদের কন্ঠ উচ্চকিত করবেন, ব্যবস্থা নেবেন, যেন বিভিন্ন রকম ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে এটা বন্ধ হয়। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদের বাধ্য করুন তাদের হাতে মারণাস্ত্র যেন তুলে না দেয়। বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত এই এলাকায় গণহত্যা যেন আর না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজা, রাফায় গণহত্যা বন্ধ চাই।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সারা বিশ্বে ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে দিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃত দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা বিশ্বের মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদতো।

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, মানবাধিকার সংগঠন যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গাজা ও রাফায় সেটা নিয়ে কোনো কথা বলছেন না। নিন্দা জানায় জাতিসংঘকে, যারা সারা বিশ্বের শান্তি নিয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু মুসলমানদের ছোট্ট একটা আবাসভূমি গাজায় লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে সে ব্যাপারে কোনো কথা বলছেন না, ব্যবস্থা নিচ্ছেন না। ধিক্কার জানাই সারা বিশ্বের মুসলমানদের যারা আজ পর্যন্ত কোনো প্রতিবাদ না জানিয়ে মোড়ল সেজে বসে আছেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রশ্নে এক ও ঐক্যবদ্ধ রয়েছে সেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এর দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন।

তিনি বলেন, ‘আজকের বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আজ ছিন্নভিন্ন, ঐক্যবদ্ধ নেই। ওআইসি নামক সংগঠন আছে কিন্তু কার্যকারিতা নেই।’

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউনিয়ন পরিষদের বর্তমান জনপ্রতিনিধিরাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন: স্থানীয় সরকার মন্ত্রী

সারাবিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১০ কোটি ৮ লাখ ২২ হাজার ৪০১ জন

হঠাৎ আলোচনায় জাপানের এক যুবরাজ, হতে যাচ্ছেন পরবর্তী সম্রাট!

ফের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান

হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে পাকিস্তানের সাথে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর

সাংবাদিক সোহেলকে আনার কারণ জানাল ডিএমপি

গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল

নিরাপদ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে মির্জাপুরের কৃষকের

প্রাণিবিজ্ঞানী জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক