300X70
বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাঘাটায় ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে ৫০ বিঘা জমি বোরোধান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২১, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ

ঘটনাস্থল পরিদর্শনে কৃষিকর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় অনুমোদন বিহীন মেসার্স কিএমকে-২ ব্রিকস ইটভাটার বিষাক্ত ধোয়ায় ৫০ বিঘা জমির বোরোধান পুড়ে গেছে। ফলে অনেক স্বপ্নের ফসলে হাড়িয়ে কৃষকরা হতাশায়।

অনুমোদন ছাড়া ইটভাটাটি চলছে গত ৭ বছর থেকে। কৃষকদের ব্যপক ক্ষতি হলেও ইটভাটা কতৃপক্ষ প্রভাবশালী হওয়ায় কৃষকরা মুখ খোলার সাহস পাননি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসদেন কৃষিকর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা।

গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপাপদুমশহর গ্রামের কৃষক ও কৃষি শ্রমিক সিরাজুল ইসলাম। কষ্টের সংসারে ধারদেনা করে দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন । অনেক স্বপ্ন এই দিয়েই ফিরবে সংসারে সুদিন। কিন্তু সেই স্বপ্ন ভেঙ্গে পুড়ে গেছে ইটভাটার বিষাক্ত গ্যাসে। ধান পাকার আগেই পাতা ও শীষ পুরে তার দুই বিষা জমির সব ধানগাছগুলো বিবর্ণ রঙ ধারন করেছে।

কৃষক ও কৃষি শ্রমিক সিরাজুল ইসলাম বলেন,“এখন আমরা কি খাবো ? কে দেখবে আমাদেও কষ্ট। গত ৭ বছরে এই ইটভাটার কারনে আমরা ধানচাষে ব্যপক ক্ষতিতে পরেছি । এবছর এই গ্রামে প্রায় ৫০ থেকে ৬০ বিঘা জমির ধান পুড়ে গেছে । কে দেখবে আমাদেও দিকে ? ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় আমাদের ক্ষতি তাদের কাছে কিছুই মনে হয়না ।”

সিরাজুল ইসলামের মতো এই গ্রামের ময়নুল ইসলাম, শহিদুল ইসলাম, মহি বেগমসহ প্রায় শতাধিক বোরোচাষীর একই অবস্থা ।

বোরোচাষী হাসিবুর ইসলাম বলেন “ ইটভাটার বিষাক্ত গ্যাসের কারনে আমার ৫ বিঘা জমির বোরোধান সম্পুর্ণ পুড়ে গেছে । এছাড়াও আম-কাঠাল, চালতা, জলপাই গাছসহ বাশঝাড়ের সব পাতা পুড়েগেছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে । আমরা এই ইটভাটাটি বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

কৃষক আব্দুল মালেক জাগো নিউজবে বলেন ইট ভাটার কারনে এই গ্রামের ৫০/৬০ বিঘঅ জমির ধান পুড়ে গেছে। কিন্তু ভাটার মালিক বিষয়টি নজরে না নিয়ে কৃষকদের ক্ষতি পুরনের নামে তাল বাহনা করে আসছে। আমরা ক্ষতি পুরন চাইনা । এই ইটভাটাটি বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।

কাশেম উদ্দিন নামের এক কৃষক জানান, “এই ইটভাটাটি স্থানীয় পদুমশহর ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম দুদুর জমিতে অবস্থিত । কৃষি জমিতে ইটভাটা করার নিওম না থাকলেও এই ইউপি মেম্বার প্রভাবখাটিয়ে তারজমিতে ইটভাটা তৈরি করে গত ৭ বছরে এই গ্রামসহ আশে পাশের কয়েকটি গ্রামের কৃষি খাতের ব্যপক ক্ষতি করলেও আমরা ভয়ে প্রতিবাদ করতে পারিনা। ”

নিজ জায়গায় ইটভাটার ফলে কৃষকদের ক্ষতির বিষয়ে জানতে চাইলে পদুমশহর ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম দুদু বলেন,“ইটভাটাটি আমার জায়গায় গত ১০ বছর থেকে চলছে আমি ভাড়া দিয়েছি আমি মালিক না। মেসার্স কিএমকে-২ ব্রিকস ইটভাটার ভাটার মালিক গাইবান্ধার শহরের বাসিন্দা আলহাজ মোঃ মনির হোসেন মনির। ইটভাটার কারনে কৃষকদের যা ক্ষতি হয়েছে মালিক ও কৃষকদের নিয়ে আলোচনা করে ক্ষতিপুরন দেয়ার ব্যবস্থা করা হবে।”

অভিযুক্ত মেসার্স কিএমকে-২ ব্রিকস ইটভাটার মালিক আলহাজ মোঃ মনির হোসেন মনিরের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি । এই ইটভাটার দায়িত্বে থাকা ম্যানেজার বিদুৎ মিয়াও সাংবাদিকের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম বলেন,“এই বিষয়ে কৃষকরা আমাকে জানিয়েছে । আমি বিষয়টি কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। কৃষকদের ক্ষতিপুরনসহ ইউভাটারি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কৃষকরে পাশে থাকবো ।”

এই বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো: সাদেকুজ্জামান বলেন,“ আমি ঘটনা স্থল পুরিদর্শন করেছি । ইটাভাটাটির কারণে কি পরিমাণ জমির ক্ষতি হয়েছে তার জরিপ চলছে। বিষটি নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। এই উপজেলার কোন ইটভাটার অনুমোদন এই ইটভাটা বন্ধের বিষয়ে উর্ধতন কতৃপক্ষ সিন্ধান্ত নিবেন।”

গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, জেলা প্রশাসক মহাদয়ের সিদ্ধান্ত অনুযায়ী ইটভাটটি বন্ধের সিন্ধান্ত নেয়া হয়েছে । ক্ষতিগ্রস্ত কৃষকদের তলিকা করা হচ্ছে। এপর্যন্ত ৩৮ জন কৃষকের তালিকা এসেছে । আমরা ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরনের ব্যবস্থা করবো।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু

ইসরায়েলি বাহিনী গ্রেফতার করল ফিলিস্তিনি আইনজীবীকে

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন জসিম উদ্দিন ভূঞা

চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয় : তথ্য প্রতিমন্ত্রী

আজ অধিবেশন বসছে পাকিস্তান পার্লামেন্টে, শেষ রক্ষা হবে কি ইমরান খানের?

মৌলভীবাজারে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগের হামলা, নাসের রহমানসহ আহত ২৫

এবার নুসরাতকে ফেলে আরেক নায়িকাকে নিয়ে কাশ্মীরে গেলেন যশ!

ইসলামী ব্যাংকের ৬টি জোন ও ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বান্দার কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন