300X70
শনিবার , ২০ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী হচ্ছেন এমপিওভুক্ত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২০, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

# উচ্চতর স্কেল পাচ্ছেন ১০ হাজার শিক্ষক-কর্মচারী
# বিএড স্কেল পাচ্ছেন ২১৮ স্কুলশিক্ষক

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।

তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৩০২ ও কলেজের ২ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৪ হাজার ৩০২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩২২, চট্টগ্রামের ৬৫০, কুমিল্লার ৪০৫, ঢাকার ৪০০, খুলনার ৯৩৮, ময়মনসিংহের ৩৯৯, রাজশাহীর ৪৭৭, রংপুরের ৪৪৫ এবং সিলেটের ২৬৬ জন রয়েছেন।

অপরদিকে, কলেজের ২ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৭২, চট্টগ্রামের ১৩৫, কুমিল্লার ১৯৪, ঢাকার ১৯৬, খুলনার ৩৬০, ময়মনসিংহের ৪৮৯, রাজশাহীর ১৫৬, রংপুরের ২৭২ এবং সিলেট অঞ্চলের ১৩৭ জন রয়েছেন।

গত কয়েক মাসে বিধান মতো নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীরাও এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। মে মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

উচ্চতর স্কেল পাচ্ছেন ১০ হাজার শিক্ষক-কর্মচারী :
বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ১০ হাজার ৩৭ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ৯ হাজার ৩০৪ এবং কলেজের ৭৩৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের ৯ হাজার ৩০৪ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩০৫, চট্টগ্রামের ২২২, কুমিল্লার ২৭২, ঢাকার ১ হাজার ১০১, খুলনার ২ হাজার ২০, ময়মনসিংহের ১ হাজার ৬৮, রাজশাহীর ২ হাজার ১০৪, রংপুরের ২ হাজার ৩৭ এবং সিলেটের ১৭৫ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৭৩৩ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৪, চট্টগ্রামের ৬১, কুমিল্লার ৭৯, ঢাকার ১৩৬, খুলনার ১১০, ময়মনসিংহের ৫৬, রাজশাহীর ৯৬, রংপুরের ১১২ এবং সিলেট অঞ্চলের ২৯ জন রয়েছেন।

বিএড স্কেল পাচ্ছেন ২১৮ স্কুলশিক্ষক :
বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ২১৮ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলের ২১৮ জন শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৬ জন, চট্টগ্রামের ৮, কুমিল্লার ৯, ঢাকার ২০, খুলনার ৫৮, ময়মনসিংহের ১৭, রাজশাহীর ৩৪, রংপুরের ২৮ এবং সিলেট অঞ্চলের ৮ জন শিক্ষক আছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অকৃত্রিম বন্ধু ইন্দিরা গান্ধীঃ যাঁর কাছে বাঙালির অনেক ঋণ

নিয়ন্ত্রিত জীবন যাপনে ডায়বেটিস প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

যেকোনো অর্জন-সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব: কাদের

রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাবঃ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে সেনাবাহিনীর মেডিকেল দল প্রেরণ

তিন ঘণ্টা চলাচলের জন্য নিতে হবে দুটি ‘ম্যুভমেন্ট পাস’ !

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে বেলকুচিতে রেমিট্যান্স-গ্রাহক সভা অনুষ্ঠিত

‘নতুন বিশ্ব ব্যবস্থায় জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির কোন বিকল্প নেই’

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

নোয়াখালীতে ২শ’ ইয়াবাসহ দুইজন গ্রেফতার