ক্রীড়া ডেস্ক: ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ। পাকিস্তানকে ছাড়াই শুরু হয়েছে এই টুর্নামেন্টটি। গতকাল বাংলাদেশ কোনো পদক পায়নি। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে অবশেষে এলো বাংলাদেশের প্রথম পদকের খবর। পুরুষদের ৪x১০০ মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের চার স্প্রিন্টার ইসমাইল হোসেন, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম।
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মো. ইসমাইল, মো. আবদুল মোতালেব, মো. তারেক রহমান ও লুসাদ ইসলাম।
দৌড় শেষ করতে তারা সময় নিয়েছেন ৪০.৮৪ সেকেন্ড। চলতি আসরে এটিই বাংলাদেশের প্রথম পদক।
স্বর্ণ জেতা শ্রীলঙ্কা ৩৯.৯৯ সেকেন্ড সময় নিয়ছে। রৌপ্য পাওয়া ভারতের স্প্রিন্টারদের টাইমিং ৪০.৬৫ সেকেন্ড।
মোট পাঁচটি দেশ এই ইভেন্টে অংশ নেয়। অন্য দুই দেশ হলো- মালদ্বীপ ও নেপাল।



































