300X70
রবিবার , ১২ জুলাই ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রী শোক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১২, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী শোক জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (১২ জুলাই) বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের পাঠানো পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাঙলা প্রতিদিন পাঠকের জন্য বিস্তারিত তুলে ধরা হলো;
তথ্যমন্ত্রীর শোক : সাবেক স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তথ্যমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা‌ জানান।

অর্থ মন্ত্রী মন্ত্রীর শোক : প্রথিতযশা রাজনীতিবিদ, প্রবীণ আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এক শোকবার্তায় তিনি জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও আইনি জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর শোক : বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, প্রবীণ আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

আজ এক শোকবার্তায় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও আইনি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য। দল গঠনের প্রথম পর্যায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

মন্ত্রী বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

১৯৯০ সালে পঞ্চগড়ে ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তারেও তিনি অবদান রেখেছেন। তাঁর এই সুবিশাল কর্মজীবন, রাজনৈতিক প্রজ্ঞা, সৃজনশীলতা এবং উচ্চ মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য গভীর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক, আইনি এবং রাষ্ট্রীয় অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রস্থান জাতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র শোক : সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ছিলেন দেশের একজন লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবী, প্রাজ্ঞ সংসদ সদস্য, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন, শিক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জনগণের কল্যাণে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম তাঁকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও তাঁর অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক : জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন প্রাজ্ঞ নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি’র শোক : সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ছিলেন দেশের একজন প্রখ্যাত আইনজীবী, দক্ষ সাংসদ এবং গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।

মন্ত্রী আরও বলেন, জনগণের কল্যাণে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম তাঁকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি’র শোক :
বর্ষীয়ান রাজনীতিবিদ, বরেণ্য আইনজীবী, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

আজ এক শোকবার্তায় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও আইনি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে তাঁর ভূমিকা ছিল অনন্য। দল গঠনের প্রথম পর্যায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

মন্ত্রী বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর প্রস্থান জাতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

ধর্মমন্ত্রীর শোক : জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে ধর্মমন্ত্রী বলেন, জমির উদ্দীন সরকার ছিলেন দেশের একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান ও প্রথিতযশা আইনজীবী। তিনি  গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, আজ ভোর ৪ টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সোনালী ব্যাংকের গোমস্তাপুর শাখায় ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

নৈতিক অধপতন হয়েছে, সবকাজে আমাদের তদবির লাগে: সিইসি

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

বিএসএমএমইউয়ে ১৪ দেশের অংশগ্রহণে এশিয়া ২০২৩ সম্মেলন অনুষ্ঠিত

আগামী ৩১ জানুয়ারি আবরার হত্যা মামলার সাক্ষ্য

আসছে দারাজ ১১.১১, সবচেয়ে কম মূল্যে কিনুন প্রয়োজনীয় সবকিছু!

নাটোরে জনতা ব্যাংকের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষে চট্টগ্রামে কম্বল বিতরণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষে চট্টগ্রামে কম্বল বিতরণ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনীর একাডেমী রোড ও ঢাকার দক্ষিণখানে দুইটি উপশাখার উদ্বোধন