300X70
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩০, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৩ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার (২৯ নভেম্বর) শেখ হাসিনা কমপ্লেক্স, ডিএসসিএসসি, মিরপুর সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশী ও বিদেশী সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য।

গ্র্যাজুয়েশন সম্পন্নকারী সকল অফিসারদেরকে অভিনন্দন জানিয়ে তিনি তাদের এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন।

তিনি সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্টকে ডিএসসিএসসি কোর্স-২০২৩ এর সফল সমাপ্তির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। (মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য কপি সংযুক্ত)

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমান্ড্যান্ট ডিএসসিএসসি, মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি কলেজের অগ্রগতি এবং সশস্ত্র বাহিনীর পেশাগত উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির অব্যাহত সহায়তা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে তাঁর সদয় উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি তাঁর বক্তব্যে এই কোর্সে অংশগ্রহণকারী অফিসারগণ আধুনিক সশস্ত্র বাহিনী পরিচালনায় একতা, বন্ধন, ভাতৃত্ব ও জ্ঞানকে বিস্তৃত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৩ এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৬ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৪৫ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৪ জন অফিসার, বাংলাদেশ পুলিশের ৩ জন অফিসার এবং ব্রুনাই, মিশর, জার্মানী, ভারত, ইন্দানেশিয়া, কেনিয়া, কুয়েত, লাইবেরিয়া, জর্ডান, দক্ষিন আফ্রিকা, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া থেকে আগত ৪৯ জন অফিসারসহ সবর্মোট ২৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উল্লখ্য যে, এ বছর মোট ১২ জন নারী অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনীর মধ্যপর্যায়ের নির্বাচিত অফিসারদেরকে কমান্ডার ও স্টাফ হিসাবে ভবিষ্যতের গুরু দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার উদ্দশ্যে এই প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বমোট ৬,২৩৬ জন অফিসার এই প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন; তন্মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বমোট ৪,৮৭২ জন অফিসার, ১৪ জন পুলিশ অফিসার এবং ৪৪ বন্ধুপ্রতিম দেশের মোট ১,৩৫০ জন বিদেশী সশস্ত্র বাহিনীর অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধানগণ, প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ (চাকুরীরত এবং অবসরপ্রাপ্ত), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মিলিটারী/ডিফেন্স এ্যাটাচি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণী শিক্ষককে সন্মাননা প্রদান

শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে : শ্রম ও কর্মসংস্থান সচিব

হজ প্যাকেজ কেন অবৈধ ঘোষণা হবে না জানতে হাইকোর্টের রুল

ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক উদ্ধারকৃত ২৩ জেলেকে হস্তান্তর

বৃহত্তর যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

সোমবার লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

রোববার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ১১ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু

পুলিশ হত্যাসহ অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হবে মির্জা ফখরুলকে

সাকিব আল হাসান পাচ্ছেন আইপিএলে অধিনায়কত্ব!