300X70
শুক্রবার , ২৯ অক্টোবর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাম্প্রদায়িক অপশক্তি দমনে সরকারের পদক্ষেপকে সাধুবাদ ভারতের সাংবাদিকদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৯, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক নানা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ভারতের সাংবাদিকরা। ভারতসফর শেষে ঢাকায় ফিরে একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপুরে ঢাকায় ফিরে বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সফরসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সদ্যসমাপ্ত সফরে উপমহাদেশের প্রথম প্রেসক্লাব কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র উদ্বোধন এবং পশ্চিমবঙ্গ বিধান সভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেখানে সাংবাদিকদের সাথে বিস্তারিত প্রশ্নোত্তরের কথা জানান।

তিনি বলেন, ‘দুর্গাপূজার সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে কলকাতার সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিলো। বিএনপি-জামাতসহ উগ্র ধর্মান্ধগোষ্ঠি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে এবং সরকার কিভাবে দ্রুততম সময়ের মধ্যে সেই অপচেষ্টা শক্ত হাতে দমন করেছে, সেটি তাদেরকে সবিস্তারে বলেছি। এবং ভারতের পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইনে সেবিষয়ে বিস্তারিত সংবাদ এসেছে।’

নির্বাচনে অংশগ্রহণ না করা বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন এলেই বিএনপি এধরণের বক্তব্য দেয়। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়া, ২০১৮ সালের নির্বাচনে দোদুল্যমান অংশগ্রহণের পর আগামী নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপি’র জন্যই ক্ষতিকর হবে।’

এর আগে মন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তার ঐচ্ছিক তহবিলের অনুদান, ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক ও সুদমুক্ত ঋণ বিতরণ এবং বিভিন্ন ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাহায্য প্রদানের ক্ষেত্রে কে কোন দল বা মতের, তা বিবেচনা করে না, যার সাহায্য প্রয়োজন, তাকেই সহায়তা দেয়।

তথ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৬৪ জনকে সহায়তা, ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, সমাজসেবা অধিদপ্তর থেকে ২৮ জনকে দুরারোগ্য ব্যাধি চিকিৎসা সহায়তা এবং ৪৯ জনকে পল্লী সমাজসেবা ঋণ দেয়া হয়।

উপজেলা মিলনায়তনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বজন কুমার তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার প্রমুখ বক্তব্য রাখেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নওগাঁয় আবৃত্তি পরিষদ নওগাঁ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফরিদপুরে ছেলের বিরুদ্ধে বাবার মানববন্ধন

Hesabınızı Devre Dışı Bırakma Veya Silme Airbnb Yardım Merkez

Hesabınızı Devre Dışı Bırakma Veya Silme Airbnb Yardım Merkez

নানা আয়োজনের মধ্য দিয়ে এমটিবি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বাধীনতা সড়ক দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করবে: এলজিআরডি মন্ত্রী

বিপিএল ২০২৫ : তামিমের ফরচুন বরিশালের স্পনসর এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড

আগামী ৩০ মার্চ খুলছে স্কুল-কলেজ

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

দেশের অন্যতম শীর্ষ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

আগস্টে সড়কে ঝরেছে ৫১৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন