300X70
মঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সারা দেশের সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে: ভূমিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ

প্রতিনিধি, খুলনা: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন সারা দেশের সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে। এতে সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার ও দখলদারিত্ব কমে আসবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক’ তথা ‘ভূমি ডাটা ব্যাংক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন।

শতভাগ খাসজমি চিহ্নিতকরণ, ছবিসহ খাসজমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি, সায়রাত মহাল-এর শক্তিশালী ডাটাবেজ তৈরি করে জনগণের জন্য তথ্য উন্মুক্তকরণসহ নথি আর্কাইভ করে ভূমি তথ্য ব্যাংক তৈরি করা হয়েছে। অনলাইন সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে খাসজমি বন্দোবস্ত, জলমহাল, বালুমহাল ও হাটবাজার ইজারা প্রদান করে ই-ভূমিসেবা নিশ্চিত করতে খুলনা জেলা প্রশাসন উদ্যোগটি গ্রহণ করেছে।

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ভূমিসেবা প্রদানে সরাসরি উপস্থিত হবার হার কমিয়ে এনে ডিজিটাল পদ্ধতিতে যত বেশি সেবা প্রদান করা যাবে ভূমি সম্পর্কিত দুর্নীতি তত কমে আসবে।

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যের এক পর্যায়ে ৪ কোটির উপর খতিয়ান অনলাইনে আপলোড করা হয়েছে উল্লেখ করে বলেন ভূমি ব্যবস্থাপনায় এ ধরণের উদ্যোগের কারণে বর্তমানে ভূমি সেক্টরে অনেক স্বচ্ছতা এসেছে। এ সময় তিনি জলমহাল বরাদ্দ দেওয়ার বর্তমান ব্যবস্থার কথাও উল্লেখ করেন। তিনি বলেন সিস্টেম উন্নয়নের কারণে এখন প্রকৃত মৎসজীবীরা নির্বিঘ্নে জলমহাল বরাদ্দ পাচ্ছেন ।

এসময় ভূমিমন্ত্রী সবাইকে একটু ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে বলেন আমরা টেকসই ডিজিটাল ভূমি ব্যবস্থা স্থাপনের চেষ্টা করছি যা কিছুটা সময় সাপেক্ষ। আমরা এমনভাবে সিস্টেম উন্নয়ন করার চেষ্টা করছি যেন তা ব্যক্তি-বিশেষের উপর নির্ভর না করে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় তার অংশ সফলভাবে বাস্তবায়ন করবে বলে ভূমিমন্ত্রী এ সময় দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এসময় জানান যে অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি দেশব্যাপী শতভাগ চালু করা সম্ভব হলে ৫০ শতাংশ সেবা গ্রহীতাদের ভূমি অফিসে যাতায়াতের প্রয়োজন হবেনা। তিনি বলেন খুলনা জেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে প্রয়োজনীয় পরিবর্তন এনে অধিকতর উপযোগী করে ভূমিমন্ত্রী মহোদয়ের নির্দেশ অনুযায়ী দ্রুত সারা বাংলাদেশে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, খুলনার জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রায় ২ বছর ধরে ডেটাবেজ, আর্কাইভ, সফটওয়্যার এবং অ্যাপস তৈরি করার মাধ্যমে খুলনায় বাস্তবায়িত ‘ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগটি একদিকে যেমন ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি রক্ষা, অর্পিত সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে সকল জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিসেবার নিশ্চয়তা দান করে সরকারের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হচ্ছে।

ভূমি সংক্রান্ত বিষয়ে দালাল চক্রের দৌরাত্ম্য হ্রাস পাওয়াসহ এ উদ্যোগের ফলে খুলনা জেলায় অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, জলমহাল, হাটবাজার এবং খাস জমির ছবিযুক্ত তথ্য টেকসইভাবে সংরক্ষণ এবং সরকারি স্বার্থ রক্ষা করা সম্বল হয়েছে। এছাড়া উক্ত জেলায় বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায়ের হার ক্ষেত্রবিশেষে ১৯ শতাংশ থেকে ২১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

বন্যায় ভিটেমাটি হারা দেড় শতাধিক পরিবারে হাসি ফোটালো পিএনআরএফআর

রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করতে পারে : যুক্তরাষ্ট্র

ঈদের ছুটি শেষ, আজ থেকে খুলছে অফিস

প্রতিবন্ধীদের স্বনির্ভর করতে সরকার প্রতিনিয়ত কাজ করছে : দীপু মনি

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) আজ

দ্বিপক্ষীয় সব সমস্যা মিটিয়ে বন্ধুত্ব সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : আইনমন্ত্রী

জয় পায়নি যে ২৪টি দলের প্রার্থী

কিউবায় বিলাসবহুল হোটেলে বিস্ফোরণে নিহত ২২

ঘর পাওয়ার অপেক্ষার প্রহর গুণছে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলো

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাৎ