300X70
সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সিউল স্মার্ট সিটি প্রাইজ ঢাকাবাসীকে উৎসর্গ করলেন মেয়র শেখ তাপস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৩, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩ ঢাকাবাসীকে উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গত ২৪-২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম ২০২৩’ এ ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নেতৃত্ব শ্রেণিতে (Leadership Category) ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩’ এ ভূষিত করা হয়।

আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বাবিংশতম করপোরেশন সভায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই পুরষ্কার ঢাকাবাসীকে উৎসর্গ করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, “একটি আধুনিক, সচল ও বাসযোগ্য নগরী গড়ে তোলার নিরন্তর যাত্রায় ঢাকাবাসী আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছে এবং করে চলেছে।

ঢাকাবাসীর সহযোগিতায় আমরা প্রতিনিয়ত নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলেছি। তাই এই পুরষ্কার মেয়র হিসেবে আমাকে প্রদান করা হলেও আমি মনে করি, এই পুরষ্কারের ভাগিদার আমার প্রিয় ঢাকাবাসী। এই পুরষ্কার আমি ঢাকাবাসীকে উৎসর্গ করলাম।”

উল্লেখ যে, প্রযুক্তি ও উপাত্তের (Technology and Data) উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার উন্নয়ন ও বিকাশে নেতৃত্ব প্রদানের জন্য ‘নেতৃত্ব শ্রেণিতে (Leadership category)’ সিউল স্মার্ট সিটি প্রাইজ (Seoul Smart City Prize) প্রদান করা হয়ে থাকে।

প্রতিবছর সারাবিশ্ব হতে দু’জন সিটি মেয়রকে ‘নেতৃত্ব শ্রেণিতে’ সিউল স্মার্ট সিটি পুরষ্কারে ভূষিত করা হয়। ২০২৩ সালে ২ জন সিটি মেয়রের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে এ পুরষ্কারে ভূষিত করা হয়। এছাড়াও টেক-ইনোভেশন প্রাইজ ও হিউম্যান-সেন্ট্রিসিটি প্রাইজ ক্যাটাগরিতেও সারাবিশ্ব হতে ২ জন করে ৪ জনকে এই পুরষ্কার প্রদান করা হয়।

নগরীর অগ্রযাত্রা এবং নগরবাসীর কল্যাণের জন্য উল্লেখযোগ্য অবদান রাখায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩ এর জন্য মনোনীত করা হয়।

এছাড়াও নগরীর ব্যবহারিক বিন্যাস, নগরায়নের জটিলতাসমূহ অনুসন্ধানে সক্ষমতা প্রদর্শন এবং একটি অধিকতর সহনীয় ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বলিষ্ঠ কার্যসম্পাদন, কার্যকরী উদ্ভাবন ও উপাত্তের কার্যকর প্রয়োগের ফলে সুশাসন, শহুরে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোপরি ই-গভর্নেন্স নিশ্চিত করতে ব্যারিস্টার শেখ তাপসের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব জোরালো ভূমিকা রাখায় তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।

পুরষ্কার হিসেবে ঢাদসিক মেয়রকে 1 ও 0 (Those Binary Digits represent the embodiment of technologies implemented for the well being of city dwellers) এর চমৎকার সম্মিলনে প্রস্তুতকৃত একটি সম্মাননা স্মারক এবং একটি সনদ প্রদান করা হয়।

এছাড়াও আয়োজক কর্তৃপক্ষ পুরষ্কার প্রাপ্ত মেয়রদের পৃথিবীর নানা প্রান্ত হতে অনুষ্ঠানে আগত বিভিন্ন শহরের মেয়রদের সাথে সামষ্টিক ও দ্বিপাক্ষিক অভিজ্ঞতা বিনিময়, পুরষ্কারের জন্য মনোনীত বিষয়/ সামষ্টিক কর্মকাণ্ড নিয়ে গোলটেবিল আলোচনারও আলাদা আলাদা সুযোগ করে দেয়।

ওয়ার্ল্ড স্মার্ট সাসটেইনেবল সিটিজ অর্গনাইজেশন (World Smart Sustainable Cities Organisation- WeGO) এবং সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট (Seoul Metropolitan Government) এর যৌথ উদ্যোগে এবারকার ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম এর আয়োজন করা হয়।

উল্লেখ যে, সারাবিশ্বের ৩০টি দেশের ৫০ জন মেয়র সিওলে অনুষ্ঠিত এবারকার ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ পায়।

‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩’ পাওয়ায় এ সময় করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাগণ এ সময় ঢাদসিক মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে আজকের করপোরেশন সভায় বিগত ২০ আগস্ট তারিখে প্রয়াত ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ এর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধা প্রদর্শনপূর্বক দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় করপোরেশন সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

করপোরেশন সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দক্ষিণ কেরানীগঞ্জ ও কোতয়ালীতে ৫ ছিনতাইকারী গ্রেফতার

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি

কোভিড-১৯ টিকার রেজিস্ট্রশান করা যাবে মাইজিপি অ্যাপে

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু

বিতর্কের মুখে ‘আদিপুরুষ’ নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন কৃতি শ্যানন

হাটবাজার গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র : ভূমি সচিব

মৎস্যজীবীরা চরম বৈষম্যের শিকার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানালেন আন্ত: জিলা বাস মালিক সমিতির নেতারা

তুরাগে ভাঙারি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৬

সরকার খাদ্য ব্যবস্থাপনাকেশক্তিশালী করতে কাজ করছে : খাদ্যমন্ত্রী