300X70
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সিটি নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে এলাকাবাসীর ঐক্য চান আবদুস সালাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১০, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আসন্ন সিটি নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকাবাসীর ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় এবার এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

একই সঙ্গে রাজধানীর জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আমাদের প্রিয় নেতা, সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য জননেতা মির্জা আব্বাস খুব অসুস্থ ছিলেন। তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আল্লাহর রহমতে তিনি এখন ভালোোর দিকে আছেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

মেয়র পদে সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে সামনে একটি বড় সুযোগ এসেছে। আমি মেয়র হওয়া মানে আপনারাই হওয়া। এই সুযোগ কাজে লাগাতে হলে দল-মত ভুলে এলাকাবাসী হিসেবে সবাইকে নির্বাচন করতে হবে। এর আগে কমিশনার, কাউন্সিলর ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি—তখনও দল-মত নির্বিশেষে সবাই আমাকে সমর্থন করেছে।

তিনি বলেন, সংসদে নতুন আইন পাস হওয়ায় এবার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। এতে নিরপেক্ষভাবে সবাই অংশ নিতে পারবেন। আমি বিশ্বাস করি ফকিরাপুল, আরামবাগ ও পল্টন এলাকার মানুষ এই নির্বাচনে দল নয়, এলাকার উন্নয়নকে গুরুত্ব দেবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সুযোগ দিয়েছেন উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, এলাকাবাসীকে এখন থেকেই ঘরে ঘরে প্রচারে নামতে হবে। ঢাকা বড় শহর—৭৫টি ওয়ার্ড। আমাকে বিভিন্ন এলাকায় যেতে হবে। কিন্তু ফকিরাপুলের ঘরে ঘরে আপনারাই যাবেন। আপনারা সবাই আমার আত্মীয়, সুখে-দুঃখে আমরা একসঙ্গে আছি।

এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত প্রকৌশলীদের দিয়ে এস্টিমেট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের এলাকা পরিষ্কার রাখতে হবে এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে সহযোগিতা করতে হবে।

যুবকদের উদ্দেশে আবদুস সালাম বলেন, আমরা যখন যুবক ছিলাম, ড্রেন পরিষ্কার করেছি, সামাজিক কাজ করেছি। এখন তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরাই ভবিষ্যতের কর্ণধার। এমন কাজ করে যেতে হবে যাতে মানুষ স্মরণ করে।

রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, পানি নিষ্কাশনের পথ সংকুচিত হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে যায়। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে পানি যাওয়ার ব্যবস্থা উন্নত করতে হবে। ড্রেন বন্ধ, খাল ভরাট ও পলিথিনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

প্রশাসক বলেন, “আমি যদি মেয়র হই, দুই দিনে সব ঠিক করতে পারব—এটা বলব না। কিন্তু দুই-তিন বছর সময় পেলে অনেক কিছু করা সম্ভব। প্রশাসক থাকাকালীন অন্তত দুইটি বিষয় নিশ্চিত করতে চাই—আবর্জনা পরিষ্কার হবে এবং সড়কের লাইট জ্বলবে। কেউ কাজ না করলে ব্যবস্থা নেওয়া হবে।”

যুবকদের চাঁদাবাজি ও অন্যায় থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুযোগ পেলে তরুণদের কাজ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। “আমি আগে ডেপুটি মেয়র থাকাকালীন এভাবে কাজ করার চেষ্টা করেছি। এবারও সুযোগ পেলে সবাইকে নিয়ে কাজ করব—ইনশাআল্লাহ।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রাইম ব্যাংক ও ওয়েভ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

জাহাঙ্গীরকে মেয়র পদে ফেরাতে কাউন্সিলরদের স্বাক্ষর জালিয়াতি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

কাতার বিশ্বকাপের সেরা গোল কোনটি? জানিয়ে দিল ফিফা

দারাজের ১১.১১ ক্যাম্পেইনে গোল্ড স্পন্সর ইনফিনিক্স

বাণিজ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক ব্যবহারে বিরত থাকার আহবান

জাতীয় মৎস্য পক্ষ শুরু রবিবার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতে এশিয়ার সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমা

শ্রীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ