300X70
বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সীমান্তে গরুর বদলে মানবপাচারে সক্রিয় কারবারি চক্র

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কিশোর নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার পর থেকে কয়েকগুণ সতর্কতা বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে তৎপরতা বাড়ালে জানা যায় চোরাকারবারিরা তাদের পাচারের টার্গেট বদলেছে। আগে গরু, মাদক পাচারে জড়িতদের একটি চক্র এখন মানবপাচারে সক্রিয় হয়ে উঠেছে।

রাজনৈতিক দলের নেতা, বিশেষ ব্যক্তি ও জেল থেকে পলাতক সাজাপ্রাপ্ত দাগি আসামিরা এসব পথে ভারতে যাওয়ার পাঁয়তারা করছেন। বিজিবি বলছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অপরাধী চক্রটি মানবপাচারে সক্রিয় হয়ে উঠছে বলে ধারণা তাদেরও। এ কারণে ৮৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে তারা।

সীমান্তবর্তী একাধিক সূত্র জানিয়েছে, এ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া, কান্তিভিটা, হাটখোলা ও বার ঘুরিয়ার বিপরীতে ভারতের থুকরা বাড়ি, পাটা গড়া এলাকার চোরাকারবারিরা মানব পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সব রুট দিয়ে টাকার বিনিময় পাচার হচ্ছে বাংলাদেশের নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ।

গত ৯ সেপ্টেম্বর মানব পাচারকারীদের হাতে টাকা দিয়ে ভারতে প্রবেশ করতে পারেনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা গ্রামের কিশোর জয়ন্ত কুমার সিংহ ও তার বাবা মহাদেব কুমার সিংহ। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে কিশোর জয়ন্ত কুমার। আহত হয়ে তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী রংপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর উপজেলার দেবীপুর গ্রামের মুদি দোকানি পঙ্খিরাজ বলেন, ‘রাজনীতিবিদ ও কিছু সংখ্যালঘুদের মধ্যে ভয় ঢুকেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এসব মানুষ বৈধ ও অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে। পাচারকারীরা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে।’

আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা বলেন,দেশে একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে অনেক মানুষ ভরসা পাচ্ছে না। ফলে স্থানীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ দিকে সীমান্ত পথেও অবৈধভাবে মানুষ দেশত্যাগের চেষ্টা করছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, মানব পাচারের বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে সীমান্ত এলাকা যেহেতু বিজিবির নিয়ন্ত্রণে থাকে, তাই অপরাধ প্রতিরোধ করার দায়িত্বও তাদের।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ বলেন,বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহতের ঘটনায় আমাদের ধারণা স্পষ্ট হয়েছে। একটি চক্র টাকার বিনিময়ে মানব পাচারে জড়িত হয়েছে। এ জন্য সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ প্রতিরাতে পেট্রল ডিউটি আগের তুলনায় তিনগুণ বাড়ানো হয়েছে। মানবপাচার রোধে বিএসএফও আমাদের তথ্য দিচ্ছে। আমরাও তাদের বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা খরচে আরো ৩৭ জনের চোখ অপারেশন

ইসলামী ব্যাংকের সাউন্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ক্যাম্পেইন শুরু

অনলাইনে গ্যাস বিল পরিশোধে উপায় এবং তিতাস গ্যাসের অংশীদারত্ব

আওয়ামী লীগ সরকার হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছে : প্রধানমন্ত্রী

রাজধানীতে জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে আটক চার

গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনার উফসী আউস, পাটের বীজ ও সার বিতরণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নতুন অফিসারদের বুনিয়াদী কোর্স শুরু

ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে এনবিআরের নোটিশ

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন