300X70
সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্টারলিংককে বিটিআরসির অনুমোদন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৮, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক: বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে স্পেসএক্সের স্টারলিংক পেয়েছে বিটিআরসির সবুজ সংকেত। বিটিআরসি ইতোমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছে, যা পেলে সেবাদান শুরু করবে প্রতিষ্ঠানটি।

টেলিযোগাযোগ আইন অনুযায়ী, লাইসেন্স প্রদানের পূর্বে বিটিআরসিকে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। গত সপ্তাহে এই চিঠি পাঠানো হয় বলে জানান বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

তিনি বলেন, ‘আমরা গত সপ্তাহেই পূর্বানুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। অনুমোদন পেলেই নির্ধারিত ফি নিয়ে লাইসেন্স ইস্যু করা হবে।

নথি অনুযায়ী, স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড বিটিআরসির ‘নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটরদের জন্য নির্দেশিকা’ অনুযায়ী গত ৭ এপ্রিল লাইসেন্সের আবেদন করে।

কোম্পানির নিবন্ধনে উল্লেখ রয়েছে, তাদের স্থানীয় অফিস ঢাকার কারওয়ান বাজারে একটি ভবনে অবস্থিত।

স্টারলিংকের আবেদন পাওয়ার পর বিটিআরসি সাত সদস্যের একটি কমিটি গঠন করে যা নথিপত্র যাচাই করে এবং লাইসেন্সের জন্য সুপারিশ করে। পরে বিটিআরসির দুই সদস্যের একটি দল কোম্পানির অফিস পরিদর্শন করে এবং একই সুপারিশ দেয়।

বিটিআরসির একজন কর্মকর্তা জানান, এ ধরনের লাইসেন্সের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম সুপারিশ।

গত মার্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্টারলিংকের বাণিজ্যিক উদ্বোধন ৯০ দিনের মধ্যে নিশ্চিত করতে নির্দেশ দেন।

উল্লেখ্য, স্টারলিংক ২০২১ সাল থেকে বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করছে। বিটিআরসি গত বছর এপ্রিল মাসে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার জন্য নির্দেশিকা তৈরির লক্ষ্যে একটি কমিটি গঠনের অনুমোদন দেয়। খসড়া তৈরি হয় ২০২৪ সালের অক্টোবরে এবং চূড়ান্ত নির্দেশিকা জারি হয় চলতি বছরের মার্চের শেষ দিকে।

এর আগে, ২৯ মার্চ যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে দেশে কার্যক্রম শুরুর অনুমোদন পায়।

বর্তমানে স্টারলিংক ৬,০০০-এর বেশি স্যাটেলাইট পরিচালনা করছে এবং বিশ্বজুড়ে তিন মিলিয়নের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি বিশেষত দুর্গম ও স্বল্প সেবা প্রাপ্ত এলাকায় উচ্চগতির ব্রডব্যান্ড সেবা দিতে সক্ষম।

বিশ্বজুড়ে স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে অ্যামাজনের প্রজেক্ট কুইপার, ওয়ানওয়েব ও টেলিস্যাটের মতো প্রতিষ্ঠানগুলো, যারা লো-আর্থ-অরবিট কনস্টেলেশন গড়ে তুলছে।

বাজারভেদে স্টারলিংকের সেবার মূল্য ভিন্ন। যুক্তরাষ্ট্রে সাধারণ আবাসিক সংযোগের জন্য প্রতি মাসে প্রায় ১২০ ডলার খরচ হয়। আফ্রিকার কিছু অংশে এটি ভর্তুকিযুক্তভাবে ৩০-৪০ ডলারে নামিয়ে আনা হয়েছে। তবে, স্যাটেলাইট ডিশ ও রাউটারসহ প্রাথমিক সরঞ্জামের খরচ ২০০ থেকে ৫০০ ডলারের মধ্যে পড়ে, যা এখনো অনেকের জন্য একটি বড় বাধা।

শিল্প বিশ্লেষকরা মনে করছেন, স্টারলিংকের সাফল্য অনেকটাই নির্ভর করবে সরকারের নীতিমালা, মূল্য নির্ধারণ কৌশল এবং স্থানীয় বাস্তবতার ওপর।

টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই স্টারলিংক কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে সেবা চালু করতে পারবে বলে মনে করা হচ্ছে। এটি দেশের ডিজিটাল সংযোগের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাউবি’র এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন শামসুল হক টুকু

ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সহজ এবং সহযোগিতা বৃদ্ধির আশাবাদ

বরিশালে আঃলীগে কোন বিভাজন নেই-বিজয়ী মেয়রকে নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

আট জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অভিযোগ তদন্তে কমিটি গঠন

ক্রীতদাসত্ব থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে : জিএম কাদের

নাসার সঙ্গে ৫৪তম দেশ হিসেবে চুক্তি করল বাংলাদেশ

নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ