300X70
শুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের মাঝে জনপ্রিয় হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধ বিষয়ক কনটেন্ট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩, ২০২১ ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : জনপ্রিয় শেয়ারিং অ্যাপ ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি ক্রমান্বয়ে হালের তরুণদের পছন্দের তালিকার শীর্ষস্থান দখল করছে। এসব তরুণদের অনেকেই মনে করেন, ছোটো ভিডিও তৈরি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি সবার মাঝে তুলে ধরার একটি অনন্য মাধ্যম।

সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, যা মানুষের কনটেন্ট নির্মাণ ও তা উপভোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। এরই ধারাবাহিকতায়, স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্মগুলো সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে জনপ্রিয় হচ্ছে; বিশেষ করে হালের তরুণদের মাঝে, যাদের অধিকাংশই লাইকি অ্যাপ ব্যবহার করে কনটেন্ট নির্মাণ ও উপভোগ করে থাকেন। বর্তমান সময়ের তরুণদের অনেকেই উদ্ভাবনী উপায়ে নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ করেন, একইসঙ্গে এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার বিষয়টিকেও উৎসাহিত করছে। লাইকি’র বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ চ্যালেঞ্জই মানুষের মাঝে বিপুল উৎসাহ এবং সাড়া ফেলার বিষয়টিকে প্রমাণিত করে।

সবার মাঝে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী জিলাপিকে তুলে ধরার জন্য #জালেবিবেবি (https://likee.video/hashtag/JalebiBaby) শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করে লাইকি। গত নভেম্বরের ১৭ তারিখ ক্যাম্পেইনটি চালু হওয়ার পর, লাইকটি অ্যাপ ব্যবহারকারী হালের তরুণদের মাঝে তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া ফেলে এবং যা সোশ্যাল মিডিয়াতেওবিপুল সাড়া প্রদানে সক্ষম হয়। ক্যাম্পেইনটি চালু হওয়ার এক সপ্তাহের মধ্যে ৮৮৭ জন অংশগ্রহণকারীর মাধ্যমে ১ হাজার একশ’ ১০টি ভিডিও প্ল্যাটফর্মটিতে আপলোড করা হয় এবং এখন পর্যন্ত এই ক্যাম্পেইনটির ভিডিওগুলো ফ্যান ও ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০০০ এবং ভিউয়ারশিপের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ মিলিয়ন। এই ক্যাম্পেইনটি’র ভিডিওগুলো এতো সাড়া ফেলেছে যে, প্রতিনিয়তই ভিডিওগুলোর ফ্যান ও ভিউয়ারশিপের সংখ্যা বেড়েই চলেছে।

এ সব তরুণরা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির অ্যাপটি ব্যবহারের মাধ্যমে দেশীয় সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসাও প্রদর্শন করছেন। ব্যবহারকারীদের দেশীয় ঐতিহ্যবাহী পোশাক পড়ে নিজস্ব সংস্কৃতির পোশাকগুলো সবার সামনে তুলে ধরতে #জিআরডব্লিউএম (https://likee.video/hashtag/GRWM) শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করে লাইকি। এই আয়োজনটির ৭,২০০ ফ্যান এবং ২৬.৬ মিলিয়ন হ্যাশট্যাগ ভিউ লাভ করে। এই চ্যালেঞ্জটিতে আপলোডকৃত ভিডিওগুলো ৩.৪ মিলিয়ন বার ব্যবহারকারী দেখেছেন। দেশীয় ঐতিহ্যকে ধারণ করে তরুণদের অনুপ্রাণিত করতে #বৈশাখীসাজ (https://likee.video/hashtag/BoishakhiShaj) শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করে লাইকি। এই ক্যাম্পেইনটির ফলোয়ারের সংখ্যা দাঁড়ায় ৬,৭০০ এবং ভিডিওগুলোর ১৭.১ মিলিয়ন ভিউ হয়।

ধীরে ধীরে অনেক তরুণই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও নির্মাণের দিকে ধাবিত হচ্ছেন এবং তারা এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে অনন্য উপায়ে সংস্কৃতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে হিসেবে বিবেচনা করছেন; বিশেষ করে, যারা নিজস্ব সংস্কৃতির মূল্যবোধকে লালন ও ধারণ করে থাকেন। প্রযুক্তিগত কল্যাণের মাধ্যমে ভিডিওগুলোতে বিভিন্ন সৃজনশীল ইফেক্ট যুক্ত করতে সাহায্য করছে এই প্ল্যাটফর্মগুলো; আর তাই তারা মনে করছেন, ছোট ছোট ভিডিও তৈরির মাধ্যমে তারা আরো শক্তিশালীভাবে বার্তাগুলো ছড়িয়ে দিতে পারছেন। আর এই বিষয়গুলোই তরুণ ব্যবহারকারীদের আরো বেশি করে ভিডিও নির্মাণে অনুপ্রাণিত করছে। #লাইকিঈদফ্লিপ (https://likee.video/hashtag/LikeeEidFlip) এমনই এক ধরনের ক্যাম্পেইন, যা অনেককেই ‘ফ্লিপ ট্রানজিশন’ ব্যবহার করে ঈদ উদযাপনের ঐতিহ্যগুলোকে তুলে ধরতে অনুপ্রাণিত করেছে। এই ক্যাম্পেইনটির ফ্যান ফলোয়ারের সংখ্যা দাঁড়ায় ৭,৭০০ এবং এটি ১৭.২ মিলিয়ন ভিউয়ারশিপ লাভ করে।

লাইকি’র হেড অব অপারেশনস গিবসন ইউয়েন বলেন, “বিভিন্ন ধরনের উদ্ভাবনী হ্যাশট্যাগ চ্যালেঞ্জের মাধ্যমে ব্যবহারকারীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে জানাতে সচেষ্ট রয়েছে লাইকি। এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, ব্যবহারকারীরা অর্থবহ কনটেন্ট তৈরি করে তার সাথে নিজেদের খুব সহজেই সম্পৃক্ত করতে পারছেন। আর এ কারণেই এই প্ল্যাটফর্মটিতে বর্তমান সময়ের তরুণদের সম্পৃক্ততা বেড়েই চলছে বলে আমরা মনে করি।”

বর্তমান প্রজন্মের তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশে লাইকি প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অনলাইন পরিসরে ইতিবাচকভাবে বিভিন্ন বিষয় শেখার ক্ষেত্রেও প্ল্যাটফর্মটি ইতিবাচক অবদান রাখছে। প্ল্যাটফর্মটি বিভিন্ন ক্যাটাগরির ওপর ভিত্তি করে নানান সময়ে শিক্ষামূলক কনটেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি

যারা গুজব ছড়ায়, কুতথ্য ছড়ায় তারা সামাজিক মানুষ নয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বারিতে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাকে নিয়ে তারকা মেহজাবীনের সাথে ফাইভ স্টারে ডিনারের সুযোগ বিকাশে

ঈদে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে না বাড়ে, সবাইকে সচেতন হতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক ও দিদারুল আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সব জঘন্য মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হবে : আইন উপদেষ্টা

৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার