300X70
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস‘এর স্বীকৃতি দাবিতে আর্টক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৪, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের সহায়তায় ১৯৭১ সালে সংঘটিত হয়েছে অসংখ্য গণহত্যা। গণহত্যার জলন্ত সাক্ষী হয়ে সারাদেশে ছড়িয়ে রয়েছে চার সহস্রাধিক বধ্যভূমি। ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির লক্ষ্যে বাংলাদেশ নানাভাবে দাবী উপস্থাপন করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তারই সমর্থনে এই দিবসটিকে শিল্পের আলোয় সাজিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে বহুবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। গণহত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ ২৩ মার্চ ২০২৪ দেশের বিশিষ্ট চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ এ রাজধানীর যেসব স্থানে বর্বর গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়।

সকাল ১১.০০ টা থেকে একযোগে রাজধানীর এই ৫ টি স্থানে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ ও গণহত্যার উপর ছবি আঁকেন দেশের বরেণ্য ও বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পীরা।

এতে অংশ নেন বরেণ্য শিল্পী হাশেম খান, শিল্পী বীরেন সোম, শিল্পী মলয় বালা, শিল্পী নিসার হোসেন, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী সামিনা নাফিজ, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী ফরিদা জামান, শিল্পী কামাল পাশা চৌধুরী, শিল্পী মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন চারুশিল্পী। ছবিগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষন সাপেক্ষে প্রদর্শনীর আয়োজন করা হবে।

এ বিষয়ে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন, ‘২৫ শে মার্চ ভয়াল রাতে নিরীহ বাঙালির উপর পাক বাহিনীর অতর্কিত আক্রমণ ও গণহত্যার ভয়বহতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সংস্কৃতির সব ধরনের মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরতে হবে। যাতে প্রজন্ম থেকে প্রজন্ম তা উপলব্ধি করতে পারে। আমরা বাঙালি আমরা সাহসী জাতি। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না্। সেই গৌরব আমরা অক্ষুন্ন রাখবো’

একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই আর্টক্যাম্পে সমন্বয়কারী হিসেবে ছিলেন চারুকলা বিভাগের সৈয়দা মাহবুবা করিম, রেজাউল হাশেম, মোস্তাক আহমেদ, মাহবুবুর রহমান সুজন এবং তৈমুর হান্নান।

২৫ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে; সংলাপ
জাতিসংঘ-কর্তৃক ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে ‘জাতীয় গণহত্যা দিবস’-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির “সংলাপ: গণহত্যার বিশ্ব-রাজনীতি ও বাংলাদেশ গণহত্যা: ভুলে থাকা সাংস্কৃতিক দায়” সংলাপে অংশ নেবেন জাহিদ রেজা নূর, সিনিয়র সাংবাদিক; মাহবুবুল হক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; চঞ্চল আশরাফ, লেখক ও গবেষক; সিরাজ সালেকীন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাতিয়া বানু শুকু নাট্যকার, চলচ্চিত্র প্রযোজক; নূরুল আলম আতিক, লেখক ও চলচ্চিত্রকার; জাফর আহমদ রাশেদ লেখক, গবেষক, সম্পাদক; নজরুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন; নজরুল কবির জ্যেষ্ঠ সাংবাদিক; এন রাশেদ চৌধুরী চলচ্চিত্রকার, চলচ্চিত্র আন্দোলন কর্মী; জ্যোতিকা পাল জ্যোতি অভিনেত্রী; পরিচালক, গবেষণা ও প্রকাশনা বিভাগ, বাশিএ।

প্রবন্ধ উপস্থাপন করবেন সেলিম মোজাহার অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। সংলাপ সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্থান; সেমিনার কক্ষ(লিফট-৬), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা । সময় বিকাল ৩.৩০ টায়। সংলাপ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়াও ২৫-৩১ মার্চ ২০২৪ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে চারুকলা, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলা দ্রুত নিরসন করতে হবে : ভূমি উপদেষ্টা

ঝিনাইদহে চা দোকানীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারাল বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি

অরেঞ্জ ক্লাবের সদস্যরা পাচ্ছেন সিক্স সিজনসের বিভিন্ন সার্ভিসে আকর্ষণীয় ছাড়

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কর্তৃক জাতীয় শোক দিবস উদ্যাপন

ঢাকা আলিয়ায় ২য় দফায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন ৬ জেলায়

রুহুল আমিন গাজী, অঘোর মণ্ডল ও সনৎ নন্দীর মৃত্যুতে আরডিজেএ’র শোক

সকল প্রস্তুতি সম্পন্ন, শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে বানিজ্যিক সম্পর্ক আরো জোড়ালো করছে ভারত ও বাংলাদেশ