জাককানইবি প্রতিনিধি:
স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া সহ উপাচার্য বরাবর ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) জাককানইবি শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব শিক্ষার্থীদের পক্ষে উপাচার্য ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, জাককানইবি শাখা ছাত্রলীগ অতীতের মতো শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার থাকার অঙ্গিকারাবদ্ধ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা নিম্নোক্ত সুনির্দিষ্ট কর্মসূচি আহ্বান পূর্বক স্মারকলিপি প্রদান করে ।
দাবিগুলো হচ্ছে-
১. স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বিশ্ববিদ্যালয় সশরীরে খুলে দিতে হবে ।
২. বিশ্ববিদ্যালয় খোলার ১ম সপ্তাহেই নতুন হলগুলো খুলে দেওয়া।
৩. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, যেখানে একবছরে তিনটি সেমিস্টার সম্পন্ন নিশ্চিত করতে হবে।
৪. ২৪ ঘণ্টা মেডিক্যাল সার্ভিস চালু করতে হবে।
৫. ফোন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স নিশ্চিত করতে হবে।



















































