নিজস্ব প্রতিবেদক
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ৩ কোটি ৬০ লক্ষ ৮৭ হাজার ৭৭৫মিটার অবৈধ জাল, ৫ হাজার ১৭৫ কেজি মাছ, ৪ লক্ষ ১০ হাজার পিস চিংড়ি রেণু, ৩০৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এসময় এবং নদী থেকে ৩৩৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৮টি ড্রেজার জব্দ করা হয়।
সাত দিনব্যাপী এই অভিযানে ৪০৩ জনকে গ্রেফতার করা হয় এবং ৭০টি মৎস্য আইন, ১৬টি বেপরোয়া গতি আইন, ২টি বালুমহাল, ১টি মাদক, ১টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি দস্যুতা এবং ২টি হত্যা মামলাসহ মোট ১০৩টি মামলা দায়ের করা হয় এবং ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং চিংড়ি রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।



















































