300X70
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ওরাল ওরাল হেলথ ফাউন্ডেশন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৫, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

বিশ্বমানের চিকিৎসক হিসেবে নিজেকে তৈরি করতে হবে: বিএসএমএমইউ’র মাননীয় উপাচার্য
‘জাতির পিতা বঙ্গবন্ধু সব চাইতে বড় শিক্ষক’ ‘প্রত্যেকের মা বাবা হলেন এক নম্বর শিক্ষক’
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের বিভিন্ন ডেন্টাল কলেজে অধ্যয়নরত ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ওরাল হেলথ ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুর ১ টায় (৫ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মেধাবী শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, নিজেকে বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করতে হবে। যাতে করে দেশে বিদেশে রোগীদেরকে সেবা প্রদান করা যায়। তিনি বলেন, দেশে চিকিৎসা পেশায় শিক্ষকদের কিছুটা সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সেই সংকট নিরসনে কাজ করছে। এক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে এ সংকট নিরসন সম্ভব।

বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকের মা- বাবা তার সন্তানদের জন্য এক নম্বর শিক্ষক। এজন্য সন্তানদেরকে তাদের মা বাবার প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য অবশ্যই পালন করতে হবে। আরেকটি কথা হলো আমি মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির সবচাইতে বড় শিক্ষক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একজন বিশ্ব নেতা ছিলেন তেমনই তিনি একজন শ্রেষ্ঠ শিক্ষকও ছিলেন। জাতির পিতা বাঙালি জাতিকে সঠিক শিক্ষা দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।

বর্তমানে দেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের শিক্ষক সমাজ যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি আরো বলেন, যারা বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।

ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল এর সভাপতিত্বে এবং ওরাল হেলথ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও দন্তরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশরাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অর্থোডনটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ ওয়ারেছ উদ্দিন, কুমুদিনী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ অধ্যাপক ডা. জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আশীষ কুমার বনিক।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন ও ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ডেন্টাল বান্ধব। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় দন্ত অনুষদের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।

তিনি ডেন্টাল অনুষদের ৫টি বিভাগে বেসিক কোর্স চালু করেছেন। ডেন্টাল অনুষদকে ক্ষুদ্র পরিসর থেকে বহির্বিভাগ ভবন-১ এর বৃহত্তর পরিসরে স্থানান্তর করেছেন। ডেন্টাল অনুষদে বিভাগ সমূহের শিক্ষক সংকট দূর করার জন্য উল্লেখযোগ্য পদ একাডেমিক কাউন্সিলে অনুমোদন দিয়েছেন। তিনি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা জীবনই শ্রেষ্ঠ সময়। এই সময়কে যথাযথ কাজে লাগাতে পারলে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করা সম্ভব।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন
স্থানীয় সরকার নির্বাচন: জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন, জিততে হবে নিজ যোগ্যতায়
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

বঙ্গবন্ধু দেশের পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা : পরিবেশ ও বন মন্ত্রী 

হাতিয়াতে ইয়াসে ক্ষতিগ্রস্ত ১২ হাজার পরিবার পেল মানবিক সহায়তা

শনিবারের আলোচিত যে সব খবর

নির্মাণসামগ্রী খোলা স্থানে রাখায় ভবন মালিকদের জরিমানা

খাদ্যের জন্য কোনক্রমেই বিদেশের উপর নির্ভরশীল থাকা যাবে না : কৃষিমন্ত্রী

চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সুরের মূর্ছনায় মায়াবী সন্ধ্যা

দগ্ধদের চিকিৎসা দিতে এবার চীন থেকে আসছে মেডিকেল টিম

ইপিলিয়ন ফেব্রিকসের বৈদ্যুতিক তার চুরির সময় ৭ জন গ্রেফতার

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে ১৯ রোহিঙ্গা সন্ত্রাসী অংশ নেয় : এপিবিএনের অধিনায়ক