300X70
বুধবার , ১ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মানবতা বিরোধী মামলার সাজাপ্রাপ্ত আসামী খিলগাঁও থেকে গ্রেপ্তার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :– মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পলাতক যুদ্ধাপরাধী এক আসামীকে রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃতের নাম মো: ফখরুজ্জামান (৬৬)। সে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার ৩-ক/১, কলেজ রোডের মৃত আব্দুল ওয়াহেদ এর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে এটিইউ’র একটি চৌকস দল খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: ফখরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ দুপুরে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এটিইউ পুলিশের এসপি মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতারকৃত যুদ্ধাপরাধী মো: ফখরুজ্জামান গ্রেফতার এড়ানে নানা ধরনের কৌশলে অবলম্বন করতেন। তার বিরুদ্ধে ত্রিশালের কালির বাজার ও কানিহারী এলাকায় শতাধিক গণহত্যা, কয়েক কোটি টাকার সম্পদ লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, ২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের ন্ত্রী রহিমা খাতুন ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে ১৯৭১ সালের ২১ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন শান্তিকমিটির ময়মনসিংহ শহর শাখার আহ্বায়ক এম এ হান্নানের নির্দেশে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা ত্রিশালের কালির বাজার ও কানিহারী এলাকায় শতাধিক গণহত্যা, কয়েক কোটি টাকার সম্পদ লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ এনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ হান্নান, তার ছেলে ও  মো: ফখরুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলার এজাহারটি গ্রহণ করে সেটি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর আদেশ দেন।

এটিইউ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর ট্রাইবুনাল আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশ-১, মিস কেস এবং ২০১৫ সালের ১০ অক্টোবর ট্রাইবুনাল আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ সালে পরোয়ানা জারি করলে হান্নানকে গুলশানের বাড়ি এবং ছেলে রফিক সাজ্জাদকে গুলশান এলাকায় তার অফিস থেকে গ্রেফতার করা হয়।

সূত্র আরও জানান, এ মামলায় অপর আসামী মো: ফখরুজ্জামান ও ছাব্বির পলাতক ছিল। ২০১৬ সালের ১১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্হা আসামিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইবুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করেন।

এটিইউ পুলিশ বলছে, ২০১৮ সালের ৪ নভেম্বর মো. হরমুজ আলী, মো. আব্দুস সাত্তার, খন্দকার গোলাম রাব্বানী, খন্দকার গোলাম সাব্বির আহমেদ ও মো: ফখরুজ্জামানসহ আটজনের বিরুদ্ধে  ট্রাইবুনাল অভিযোগ গঠন করেন। তার মধ্যে আসামী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ হান্নান, তার ছেলে রফিক সাজ্জাত ও মিজানুর রহমান মিন্টু মৃত্যুবরণ করেছেন।

মোহাম্মদ আসলাম খান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে তিন সদস্যের বেঞ্চ গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ ময়মনসিংহের গোলকীবাড়ী বাইলেনের প্রখ্যাত ভাস্কর আব্দুর রশিদকে অপহরণের পর জিপ গাড়ির পেছনে রশি দিয়ে বেঁধে টেনে হিঁছড়ে নির্মমভাবে হত্যা ও লাশ গুমের অপরাধে মো: ফখরুজ্জমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ভিন্ন ভিন্ন অপরাধে অন্যান্য আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত যুদ্ধাপরাধী মো: ফখরুজ্জামান’কে ময়মনসিংহ এর কোতয়ালি মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে। স্হানীয় থানা পুলিশ এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান এটিইউ পুলিশের এ কর্মকর্তা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ক্রেতাদের ঠোঁটের ভাষা বুঝে দোকান করছেন বাবা-ছেলে

ইউক্রেনকে সাঁজোয়া যান দিচ্ছে অস্ট্রেলিয়া, সামরিক সহায়তার আশ্বাস ইইউ’র

সাংবাদিক আজাদের মা হাসিনা মারা গেছে

প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হবে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা হচ্ছে! 

তিলোত্তমা বাংলা গ্রুপের নতুনত্বের সমারোহে উজ্জ্বল আইএবি বিল্ড এক্সপো ২০২৩

‘নালিশ পার্টি’ থেকে ‘মাথা খারাপ পার্টি’তে পরিণত হয়েছে বিএনপি : গাইবান্ধায় তথ্যমন্ত্রী

র‌্যাব-১০ এর অভিযান: নকল প্রসাধনী ও ফুড কারখানাকে সাড়ে ২৫ লক্ষ টাকা জরিমানা ও ৫ জনকে কারাদণ্ড

ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শক্তি দেখাতে আজ থেকেই ভারত মহাসাগরে ইরান-রাশিয়া-চীনের যৌথ নৌ মহড়া