300X70
মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অবৈধভাবে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৬, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবসে বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান:

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মানুষের জন্য ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জানুয়ারি ২০১৯ সাল হতে ফেব্রুয়ারি ২০২৩ সাল পর্যন্ত মোট ২১৯৮ টি অভিযান পরিচালনা করে ৩৬১৭ টি মামলা করে ৫ কোটি ৪২ লক্ষ ১৮ হাজার টাকা আদায় করা হয়েছে। ১৬৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১,৭৪৫ মেট্রিকটন পলিথিন, দানা ও কাঁচামাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, ব্যবস্থা গ্রহণের এ ধারা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

জনগণের উদ্দেশ্যে বনমন্ত্রী বলেন, আসুন আমরা সবাই চারা সংগ্রহ করি, পতিত ও আশপাশের অব্যবহৃত খালি জায়গায় গাছ লাগাই ও পরিচর্যা করি। নিজদের জন্য সুস্থ সুন্দর পৃথিবী গড়ি। প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশে তিনমাস ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও জাতীয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। এসকল মেলা হতে চারা সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ সাবের হোসেন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। মঞ্চে উপবিষ্ট ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে মোঃ রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ, রাঙ্গামাটি; ড. আমিনুজ্জামান মো. সালেহ রেজা, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি, জামতলা, কারমাইকেল রোড, সেউজগাড়ী, বগুড়া কে বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২২ প্রদান করা হয়। বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন বিজয়ী ব্যক্তি / প্রতিষ্ঠানকে দুই ভরি ওজনের স্বর্ণের বাজার মূল্যের সমপরিমান নগদ অর্থ, ৫০ হাজার টাকার একটি চেক এবং সনদ প্রদান করা হবে।

জীবানন্দ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা; অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ডিন, কলা অনুষদ, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ও পরিচালক, রিভারাইন পিপল, ড. এস এম মফিজুল ইসলাম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সাতক্ষীরা; ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) কে জাতীয় পরিবেশ পদক ২০২২ প্রদান করা হয়েছে। জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রত্যেক পদকপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; রাজশাহী সিটি কর্পোরেশন, মোঃ আব্দুল মতিন ভূঞা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ; ট্রি ওয়াল্ড নার্সারী এন্ড এগ্রো, মাটিডালী, বগুড়া সদর; উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, মেট্রোপলিটন পুলিশ, তেজগাঁও থানা কমপ্লেক্স, ঢাকা এবং উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী (চর আলাউদ্দীন রেঞ্জ) কে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ প্রদান করা হয়। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ পুরস্কারপ্রাপ্ত প্রতিটি শ্রেণীতে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে একটি সনদ ও একটি ক্রেস্টসহ প্রথম পুরস্কারের জন্য ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য ৭৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কারের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়ে থাকে।

সামাজিক বনায়নে সর্বোচ্চ লভ্যাংশ প্রাপ্ত ৫ জন পুরুষ উপকারভোগীকে ৫৬ লক্ষ ২৮ হাজার ৭২৭ টাকা ও ৫ জন মহিলা উপকারভোগীকে ১৮লক্ষ ৬৯ হাজার ১১৬ টাকার প্রদান করেন।

উদ্বোধন অনুষ্ঠানের পর শেরেবাংলা নগরে মেলা মাঠ পরিদর্শন করেন অতিথি বৃন্দ। পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত । ২৭ থেকে ৩০ জুন ঈদ উল আযহার সরকারি ছুটি থাকায় বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ থেকে ১২ জুলাই ২০২৩ পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

পঞ্চগড় সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে সরকার কাজ করছে

কমলাপুর রেলওয়ে স্টেশনে আধুনিক ও স্বাস্থ্যসম্মত টয়লেট চালু

বাড়ল সোনার দাম, আজ থেকে ভরি ৮৩ হাজার ২৮০

ভারত-চীন-রাশিয়া থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে : সংসদে প্রধানমন্ত্রী

নাসিক নির্বাচন আজ

কালো টাকা সাদা: ছয় মাসে সরকারের আয় ৯৬২ কোটি

নিম্ন-মধ্যবিত্তের নাগালের বাইরে ডিম

জাহাজ ও নাবিকদের বিপদমুক্ত করাই লক্ষ্য : পররাষ্ট্রমন্ত্রী