300X70
মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

টানা ৫মবার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৬, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ।

আজ মঙ্গলবার (৬ জুন) জাতীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অন্যান্য ক্যাটাগরির প্রতিযোগীতা গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বিচারক মন্ডলীদের সার্বিক বিবেচনায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে নির্বাচিত করা হয়।
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নং দল হিসেবে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের রেজিস্টারভুক্ত হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেকটা স্বার্থক।

গৌরবের এই ২১ বছরে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সুনাম দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী সমাদৃত। স্কাউটিং হলো একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সেবামূলক সংগঠন। নাগরিক হিসেবে গড়ে তোলা এ আন্দোলনের অন্যতম লক্ষ্য। স্কাউটিং এর মাধ্যমে দেশের তরুন শ্রেণিকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের আদর্শ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা সম্ভব।

বর্তমান প্রজন্মকে স্কাউটিং এর সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত করে আরও বেগবান ও উদ্ভাবনী করে তোলাই হচ্ছে এ আন্দোলনের প্রধান লক্ষ্য। গ্রুপে রয়েছে একটি গ্রুপ কমিটি, যাতে পদাধিকারবলে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা। বর্তমানে গ্রুপ স্কাউট লিডার হিসেবে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন স্কাউটার মো. ইসমাইল হোসেন জাবেদ। প্রতিষ্ঠানটিতে কাব স্কাউট, স্কাউট ও বয়োজেষ্ঠ্য শাখা রোভারিং চালু রয়েছে।

এ পর্যন্ত প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তাদের থেকে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের স্কাউট নেতা হিসেবে নেতৃত্ব প্রদান করছেন ৩০ জন। এসব সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ প্রতি বছর সম্পাদন করে থাকে অসংখ্য আত্ম-উন্নয়ন ও সমাজ সেবামূলক কার্যক্রম।

যা স্কাউটদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে ব্যাপক ভুমিকা রাখে। এই সব কার্যক্রম হলো জেলা, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক জাম্বুরী, ক্যাম্পুরী, রোভারমুট, কমডেকা, অ্যাডভেঞ্চার ক্যাম্প, ফ্রেন্ডশীপ ক্যাম্পে অংশগ্রহণ।

এ পর্যন্ত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের ৭২ জন স্কাউট ও স্কাউট নেতা বিশ্বের ১২টি দেশে বিভিন্ন স্কাউটিং প্রোগ্রামে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন। স্কাউট শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ১৭ বছর ধরে গ্রুপ পর্যায়ে ৫ দিন ব্যাপি গ্রুপ ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে।

এছাড়া প্রতি বছর সমাজ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সম্পাদন করে, যেমন: ফ্রি রক্তের গ্রুপিং কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু সচেতনতা উদ্বুদ্ধকরণ, শিশু স্বাস্থ্য পরিচর্যা প্রভৃতি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির প্রোগ্রাম এবং স্কাউট প্রোগ্রাম (স্কাউট সিলেবাস) বাস্তবায়ণের মাধ্যমে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত ১৪৫ জন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড/স্বীকৃতি) ও ১৫৩ জন সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড) এবং কাব স্কাউট শাখার ৬৬ জন শাপলা কাব অ্যাওয়ার্ড (কাব স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড) অর্জনের গৌরব লাভ করেছে।

২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহ থানা, মহানগর, বিভাগ ও জাতীয় পর্যায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে। এসব অর্জন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে দিয়েছে বাংলাদেশ স্কাউটস এর অন্যতম সেরা স্কাউট দলের মর্যাদা।

৫ম বারের মতো শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এর জাতীয় পর্যায়ে ৯ম-১০ম শ্রেণি গ্রুপে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কাউট ফাতিহা মাহদিয়া নূহা বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাতের তাপমাত্রা কমতে পারে, বাড়তে পারে দিনের

আবারো এমপি মোরশেদ আলম মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান

২২ বছর পর একসঙ্গে অজয়-সঞ্জয়লীলা বানসালি

মুখোমুখি সংঘর্ষে রংপুর ও মেহেরপুরে ৭ জন নিহত

সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

পাগলী শাবনুর ও তার সন্তানের দায়িত্ব নিলেন নারায়ণগঞ্জে ইউএনও নাহিদা বারিক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়াল্টন ও বিএসআরএম’র ১১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর

রাজধানীতে নির্মাণসামগ্রী সাপ্লায়ারকে গলা কেটে হত্যা

ভালুকায় ইটভাটার শ্রমিক খুন, আটক ৯

বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে: প্রধানমন্ত্রী