300X70
মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নবীন শিক্ষার্থীদের গভীর দেশপ্রেমিক ও বিশ্বজনীন হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৪, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : নবীন শিক্ষার্থীদের গভীর দেশপ্রেমিক ও বিশ্বজনীন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, এই তরুণ শিক্ষার্থীদের সামনে চমৎকার সময়। জীবনে কখনোই এমন শ্রেষ্ঠ সময় আসবে না।

এমন সুন্দর সময় নিজেকে তৈরি করার জন্য আর পাওয়া যাবে না। আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর ভাটারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর স্থায়ী ক্যাম্পাসে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৩’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

শিক্ষার্থীদের উদ্দেশে দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, ‘আপনাদের মধ্যে বিষণœতা আসতে পারে। হতাশা আসতে পারে। মনে হতে পারে- আপনি বিজয়ী হতে পারবেন না। এটা একেবারেই ভুল। মানুষ তার স্বপ্নকে ছাড়িয়ে অনেক বড় হতে পারে।

এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। তাকিয়ে দেখুন, যে মানুষের হাত নেই, পা নেই, চোখে আলো নেই-সেই মানুষগুলো আত্মকর্মসংস্থানের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছে। সেক্ষেত্রে আপনি একজন পরিপূর্ণ মানুষ। আপনার পিতা-মাতা আপনাকে টিউশন ফি দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। এটি আপনার জীবনে এক পরম সৌভাগ্য। এই সমাজের অন্য অনেক মানুষের তুলনায় আপনি প্রিভিলেইজড। একারণেই জীবন গড়ার এটি এক অনন্য সময়।’

নবীন শিক্ষার্থীদের সময়কে কাজে লাগানোর আহ্বান জানিয়ে সমাজচিন্তক ড. মশিউর রহমান বলেন, ‘আপনারা এই তরুণ্যে ফেসবুক দেখবেন, ইউটিউবে গান শুনবেন, উচ্ছ্বাস করবেন-আমি এর কোনোটিরই বিপক্ষে নয়। কেননা, তথ্যপ্রযুক্তির এই যুগে তরুণদের বিশ্বের অন্যান্য কিছুর সঙ্গে তাল মেলাতে হয়। তার বন্ধুত্ব শুধু দেশেই হবে না, দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও হবে। কিন্তু মনে রাখতে হবে, যে তরুণ আজকে চারবছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে এসেছে তার অসংখ্য ই-বুকে, ই-জার্নাল, অসংখ্য ই-আর্টিকেলে একসেস থাকতে হবে। চার বছরের পথ খুব বেশি দীর্ঘ না হলেও এই সময়ে নিজেকে বিশ্বমানের নাগরিক হিসেবে তৈরি করতে হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য আরো বলেন, ‘আপনার এই বয়সে পৃথিবীর অন্যান্য জাতিরাষ্ট্রের তরুণ নিজেকে তৈরি করছে। মনে রাখবেন, আগামী দিনের প্রতিযোগিতায় প্রতিটি দেশের তরুণ আপনার প্রতিযোগী। কেননা, যে বিশ্ববাজারে আপনি নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, সেখানে আরো অনেক দক্ষ প্রতিযোগী তৈরি হচ্ছে।

এই দেশে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান চেতনায়, সৃজনশীলতায় এবং শিল্পায়নে যা যা ঘটবে সেখানে যদি দক্ষ লোক না পাওয়া যায় তাহলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে এখানে এসে আপনার প্রতিযোগী হবে। ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের যেকোনো দেশে নিজের যোগ্যতা প্রমাণ করে ঘরে বসে ইন্টারনেটের সুযোগ নিয়ে আপনার দক্ষতার জায়গা তৈরি করতে পারবেন-এটিই বিশ্বায়ন। এই সুযোগ সৃষ্টি করাই বিশ্ববিদ্যালয়ের কাজ।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘আমি অনুরোধ করব, সামনের চারটি বছর যদি আপনারা কাজে লাগাতে পারেন। প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা পড়াশোনা করেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে।

আপনি আপনাকেও অতিক্রম করতে পারবেন। আপনারা উচ্ছ্বাস করবেন। তারুণ্যের এই উচ্ছ্বাস অপরিহার্য। একইসঙ্গে এটি মনে রাখবেন সুস্থ সংস্কৃতি চর্চায় আপনাদের এগিয়ে আসতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।

রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, লালন চর্চা করতে হবে। আমার বিশ্বাস, এই তরুণরা শুধু বাংলাদেশ নয়, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেবে। আপনাদের হাত ধরেই আগামী দিনে বিশ্বের নেতৃত্ব তৈরি হবে। আপনারা আগামীর পৃথিবী গড়ার জন্য আধুনিক, স্মার্ট নাগরিকে পরিণত হোন। একজন উদার, ধর্মনিরপেক্ষ নাগরিকে পরিণত হোন। আসুন, বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতায় নিজেদের গড়ে তুলি। আগামীর পৃথিবীর পথ চলাকে আরও সমৃদ্ধ, উন্নত ও যুক্তিযুক্ত করি।’

ইউআইটিএসের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়ার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য প্রদান করে পিএইচপি পরিবারের প্রতিষ্ঠা ও ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ¦ সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএসের উপদেষ্টা পর্ষদের সদস্য প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম খানসহ ইউআইটিএসের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে চারজন তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফায়ার সার্ভিসের মনিটরিং সেল গঠন

২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত হচ্ছে!

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে মহেশপুর প্রেস ক্লাবের শোক

রাজউকসহ সকল সরকারি দপ্তর/সংস্থায় মশক নিধন অভিযানের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

ইউক্রেনকে আরও অস্ত্র দিতে ন্যাটো রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান

বিকাশ অ্যাপেই এখন পাওয়া যাচ্ছে রেমিটেন্স স্টেটমেন্ট

দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবেও শেখ হাসিনা সারাবিশ্বে অনন্য- ধর্মমন্ত্রী

সাইবার নিরাপত্তায় মাইলফলক : MIST তে সাইবার নিরাপত্তা বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত

শ্যামপুরে শিশু ও নারী পাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পিঠা পুলির উৎসব