300X70
সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এশিয়ার টপ আউটস্ট্যান্ডিং উইমেন মার্কেটিয়ার গ্রামীণফোনের ফারহা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২০, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামানকে ‘এশিয়া’স টপ আউটস্ট্যান্ডিং উইমেন মার্কেটিয়ার অব দ্য ইয়ার’ -এর স্বীকৃতি দিয়েছে এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কেটিং বা বিপণন খাতে সম্পৃক্ত এশিয়ার খ্যাতনামা ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফারহা নাজ জামানকে এ স্বীকৃতি দেয়া হয়।

স্বনামধন্য গভর্নিং বডি হিসেবে এশিয়ার বিপণন খাতে উল্লেখযোগ্য অর্জনগুলোকে স্বীকৃতি দান ও পুরস্কৃত করে থাকে এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। নেতৃত্বদানের অনন্য দক্ষতা, অবদান ও বিপণন খাতে উদ্ভাবনের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য বাস্তবায়ন, উদ্ভাবনী পদ্ধতির বিকাশ এবং দেশজুড়ে কোটি গ্রাহকের সার্বিক অভিজ্ঞতার উন্নয়নে গ্রামীণফোনের নিরন্তর প্রচেষ্টায় ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ এএমএফ তাকে এই সম্মাননা প্রদান করেছে।

এ অর্জনের বিষয়ে ফারহা নাজ জামান বলেন, ‘এশিয়া মার্কেটিং ফেডারেশনের পুরস্কার অর্জন করে আমি গভীরভাবে অনুপ্রাণিত এবং বিনীত বোধ করছি। উদ্ভাবনী সেবা এবং ডিজিটাল সমাধানের মাধ্যমে সমাজের ক্ষমতায়ন এবং মানুষের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে গ্রামীণফোনের যে অগ্রযাত্রা, তা সমুন্নত রাখতে আমার দলের সদস্য এবং সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এই পুরস্কার। একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশ এবং দেশের বিপণন খাতে নারীদের অবদানকে তুলে ধরতে পেরে আমি গর্বিত। সমাজের উন্নয়নে গ্রামীণফোনের অংশ হিসেবে শ্রেষ্ঠত্বের যাত্রাকে এগিয়ে নিতে এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করেছে।’

ফারহা নাজ জামানকে অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে গ্রামীণফোনে আমরা সকলের জন্য একটি বৈচিত্র্যপূর্ণ, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিতে কাজ করে যাচ্ছি। তার প্রাপ্য কৃতিত্বের জন্য আমরা ভীষণভাবে গর্বিত, এবং এই স্বীকৃতি তার দক্ষতা এবং নেতৃত্বের গুণের প্রমাণ।ব্যতিক্রমী সব মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনায় তার উৎকর্ষ, সৃজনশীলতা এবং নিরলস ও নিবেদিত সাধনা গ্রামীণফোনের সাফল্যে সহায়ক ভূমিকা পালন করেছে। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি সবসময়ই নিজেকে প্রমাণের জন্য প্রস্তুত থাকেন। টিমের দক্ষ সব সদস্যদের নিয়ে বড় পরিসরে পরিকল্পনা করা ও সেরা সাফল্যের সাথে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে ফারহা একজন রোল মডেল।’

বিপণন খাতে একজন নিবেদিত ও গ্রাহক-কেন্দ্রিক পেশাদার হিসেবে দায়িত্ব পালন করছেন ফারহা নাজ জামান, যিনি বিশ্বাস করেন শেখার কোনো শেষ নেই। বিক্রয় এবং বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ১৭ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। মার্কেটিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি গ্রামীণফোনে হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ছিলেন। লিঙ্গসমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সোচ্চার, এবং লিঙ্গবৈচিত্র্য ও অন্তর্ভুক্তি প্রচারণামূলক উদ্যোগগুলো সমর্থনেও সক্রিয় রয়েছেন। বিপণন খাতে পেশাদার হিসেবে প্রতিষ্ঠা লাভে দেশ ও অঞ্চলের উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীদের, বিশেষত নারীদের জন্য ফারহার এই অনন্য কৃতিত্ব অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত

চট্টগ্রামের বৃষ্টিতে পাহাড় ধস: ৪ জনের মৃত্যু, নিম্নাঞ্চলে পানিবন্দি মানুষ

নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে ৩২ পরিবার

আন্দোলনে আহতদের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

বিএসএন ক্যাবল ও এডিশন ক্যাবলসহ ৯টি প্রতিষ্ঠানকে ২৯ লক্ষ টাকা জরিমানা

১২ ফেব্রুয়ারির মধ্যে হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি সারজিসের

রপ্তানি, বিনিয়োগ এবং কর্মসংস্থানে ২০২১-২২ অর্থবছরে বেপজার রেকর্ড প্রবৃদ্ধি অর্জন

চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই মুছাব্বির হত্যা, শুটার গ্রেপ্তার

৭ ও ৮ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের “শিখা বাইসাইকেল বিতরণ কর্মসূচী”