300X70
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জলবায়ু উপযোগী প্রাণিসম্পদ উৎপাদনে গবেষণা কেন্দ্র স্থাপন করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের জলবায়ু উপযোগী প্রাণিসম্পদ উৎপাদনের লক্ষ্যে সরকার গবেষণা কেন্দ্র স্থাপন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর পরিচালনা বোর্ডের ৪৭ তম সভায় মন্ত্রী একথা জানান। মন্ত্রী বিএলআরআই পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভায় সভাপতিত্ব করেন ।

এ সময় মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই দেশের জলবায়ু উপযোগী প্রাণিসম্পদের উৎপাদনে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এজন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর আওতায় জলবায়ুসহিষ্ণু প্রাণিসম্পদ উৎপাদন গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। বিএলআরআই এর পরিচালনা বোর্ডের সভায় এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দেশের বিভিন্ন জাতীয় পরিকল্পনায় আবহাওয়া উপযোগী প্রাণিসম্পদ উৎপাদনে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশের সুরক্ষার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিবর্তিত আবহাওয়ায় প্রাণিসম্পদের উৎপাদন দক্ষতা বাড়িয়ে মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাণিসম্পদের উৎপাদন থেকে গ্রীন হাউজ গ্যাস নির্গমন কিভাবে কমানো যায় তার উপর সময়োপযোগী গবেষণা করা দরকার। পাশাপাশি পরিবর্তিত জলবায়ুর সাথে প্রাণিসম্পদকে কিভাবে খাপ খাওয়ানো যায় এবং উৎপাদন দক্ষতা ধরে রাখা যায় সেটি নিয়েও এখন গবেষণা প্রয়োজন। এ জন্য জলবায়ুসহিষ্ণু প্রাণিসম্পদ উৎপাদনে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।

মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। এ খাতে গবেষণার পরিধি বেড়েছে। গবেষণার আরো উন্নয়নের মাধ্যমে এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে।

বিএলআরআই পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, বোর্ড সদস্য ও বিএলআরআই-এর প্রাক্তন মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম খান, বোর্ড সদস্য ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বোর্ড সদস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার, বোর্ড সদস্য সচিব ও বিএলআরআই-এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, বোর্ড সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আজাদ ছাল্লাল, বোর্ড সদস্য ও বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাকিলা ফারুক, বোর্ড সদস্য ও বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান সভায় উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অভিষিক্ত হলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার

দেশে একদিনে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৭৫

বিশ্ব প্রবীণ দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

দেশে জনপ্রিয়তা পাচ্ছে ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম ‘কনভে’

চৈত্র সংক্রান্তি : তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল ছুটি ঘোষণা

ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মোবাইল রিচার্জে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে ট্যাপ!

ভারতকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পবিত্র রজব মাসের ফজিলত ও ইবাদত!