300X70
বুধবার , ২৩ ডিসেম্বর ২০২০ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

করোনাভাইরাস প্রণোদনা বিলে সংশোধনী আনতে বললেন ট্রাম্প

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৩, ২০২০ ৭:৫০ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ৯০ হাজার কোটি ডলারের যে করোনাভাইরাস সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে তাতে সংশোধনী এনে প্রত্যেক মার্কিনিকে প্রণোদনা বাবদ ২০০০ ডলার করে দেওয়ার ব্যবস্থা করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মঙ্গলবারে টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কংগ্রেস সদস্যদের প্রণোদনা বিল থেকে ‘অযথা ও অপ্রয়োজনীয় অনুচ্ছেদগুলো ছেঁটে ফেলতেও বলেন বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্প ৯০ হাজার কোটি ডলারের এ প্যাকেজকে ‘অপমানজনক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। একে ডাকা হচ্ছে কোভিড সহায়তা বিল, অথচ এর সঙ্গে কোভিডের তেমন কোনো যোগসূত্রই নেই বলেছেন এ রিপাবলিকান। করোনাভাইরাসে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের সহায়তায় কংগ্রেসে পাস হওয়া প্রণোদনা প্যাকেজটিতে বেশিরভাগ নাগরিককে এককালীন ৬০০ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

গত সোমবার রাতে বিলটি কংগ্রেসে অনুমোদিত হওয়ার পরপরই ট্রাম্প এতে স্বাক্ষর করতে যাচ্ছেন বলে ধরে নেওয়া হলেও মঙ্গলবার রাতে হোয়াইট হাউস থেকে দেওয়া বার্তায় রিপাবলিকান প্রেসিডেন্ট বিলে অন্য দেশের জন্য বরাদ্দ রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, প্রণোদনা বিলের অর্থ কেবল মার্কিনিদেরই পাওয়া উচিত। বিলে ৮ কোটি ৫৫ লাখ ডলার আছে কম্বোডিয়াকে সহায়তায়, ১৩ কোটি ৪০ লাখ ডলার আছে মিয়ানমারের জন্য, ১৩০ কোটি ডলার মিসর ও তাদের সেনাবাহিনীর জন্য, যারা কিনা ওই অর্থ দিয়ে বিশেষ করে রাশিয়ার সামরিক সরঞ্জাম কিনবে, আড়াই কোটি ডলার রাখা পাকিস্তানে গণতন্ত্র ও জেন্ডারবিষয়ক কর্মসূচিতে, ৫০ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হচ্ছে বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও পানামাকে, বলেছেন তিনি। বন্ধ থাকা সত্ত্বেও কেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পারফর্মিং আর্টস কমপ্লেক্স কেনেডি সেন্টারকে ৪ কোটি ডলার এবং রাজধানীর বিভিন্ন জাদুঘর ও গ্যালারিকে ১০০ কোটি ডলারের বেশি দিতে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।

বিদেশি রাষ্ট্র, লবিস্ট ও বিশেষ স্বার্থ রক্ষায় কংগ্রেস ব্যাপক অর্থ পেয়েছে, আর যাদের অর্থ দরকার সেই মার্কিন নাগরিকদের সর্বনিম্ন কিছু একটা দেওয়া হচ্ছে। এটা (করোনাভাইরাস) তো তাদের দোষ না, এটা চীনের দোষ।

আমি কংগ্রেসকে বলেছি, বিলটি সংশোধন করে প্রণোদনার অর্থ ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২০০০ ডলার করতে; কিংবা যুগলদের জন্য যেন এটা ৪ হাজার ডলার হয়। একইসঙ্গে আমি কংগ্রেসকে এ বিল থেকে অযথা ও অপ্রয়োজনীয় অনুচ্ছেদ ফেলে দিয়ে আমাকে একটা ভালো বিল পাঠাতে বলেছি, নাহলে পরবর্তী প্রশাসনই কোভিড সহায়তা প্যাকেজ দেবে,’ বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। তার এ অবস্থান ক্যাপিটল হিলকে স্তম্ভিত করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত সোমবার পাস হওয়া এ করোনাভাইরাস প্রণোদনা বিলের সঙ্গে সংযুক্ত আছে পরের ৯ মাসে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ও দপ্তরে সরকারের ব্যয় বাবদ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারও। এখন ট্রাম্প যদি এ বিলে স্বাক্ষর না করেন, কিংবা ভেটো ক্ষমতা প্রয়োগ করেন তাহলে ২৯ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে সরকার অচল হয়ে পড়তে পারে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পাগলী শাবনুর ও তার সন্তানের দায়িত্ব নিলেন নারায়ণগঞ্জে ইউএনও নাহিদা বারিক

১৫ বছর পর তারেক-জোবাইদার মামলা শুনানিতে

সারাবিশ্বে করোনায় আক্রান্ত ৮ কোটি ৭৬ লাখ সাড়ে ৩৫ হাজার

৩ দিন ধরে রামেক হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ

শীঘ্রই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

করোনা যেন ‘সমাপ্তিহীন চলচ্চিত্র’, কড়াকড়ি বাড়িয়েছে ফ্রান্স

রংপুরে সয়াবিনের তীব্র সংকটে টিসিবিই ভরসা

“চার বছরেও উদ্বোধন হয়নি নবনির্মিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল “

টেন মিনিট স্কুলের বিভিন্ন কোর্সে বিকাশ পেমেন্টে ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়!